শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক।

সত্যজিৎ দাস / ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি,এনএসডব্লিউসি, এএফডব্লিউসি,পিএসসি ১০ জুলাই রবিবার পবিত্র ঈদ-উল-আযহা’র দিনে বিজিবি’র সরাইল রিজিয়নের আওতাধীন সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর ও বন্যাদুর্গত দূর্গম সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন করেন এবং ডুলুরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Manual7 Ad Code

পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপনের আনন্দ উৎসর্গ করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ের জন্য বিজিবি মহাপরিচালক এই ঈদের দিনে সুনামগঞ্জের দুর্গম সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন। এমন একটি বিশেষ দিনে মহাপরিচালককে কাছে পেয়ে দুর্গম সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যগণ আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সেখানে নিয়োজিত সকল বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

দূর্গম সীমান্তে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদের ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানান। একইসাথে তাদেরকে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

এরপর বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত পূর্ব ডুলুরা গ্রামের ৫০০টি অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনি, কিসমিস, বাদাম ও মসলা এবং ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ এবং বিশুদ্ধ পানি বিতরণ করেন।

অতঃপর বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরে সকল সদস্যের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন এবং বিকেলে ঢাকা প্রত্যাবর্তন করেন। উল্লেখ্য,এই পরিদর্শনকালীন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code