শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, দু’পক্ষের আহত-২

আহসান হাবীব / ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

Manual5 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২ জন আহত হয়েছে। চা দোকানের ময়লা আবর্জনা পাশের জমিতে ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

১৫ জুলাই (শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের তালতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

Manual2 Ad Code

আহতরা হলেন, মোঃ জাবেদ (৩৫), পিতা জয়নাল আবেদিন, সাহাব উদ্দিন (৪০)পিতা মোঃ হানিফ।

Manual1 Ad Code

আহত মোঃ জাবেদ জানান, আমার চা দোকানের পাশে সাহাব উদ্দিনের এক খন্ড কৃষি জমি আছে, আমার দোকানের কাস্টমারেরা কাগজ,পলিথিন ফেলছে কেন এই নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সাহাব উদ্দিনের ছেলে রিয়াজ(১৬) আমার মাথায় দা দিয়ে কোপ দেয়, এবং সাহাব উদ্দিন আমার পিঠে আঘাত করে, আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ি, স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চর জব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, আমি সাহাব উদ্দিন ও তার ছেলে রিয়াজকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অপর পক্ষের আহত সাহাব উদ্দিন বলেন, আমার কৃষি জমির পাশে জাবেদ নামে একটা ছেলে চা দোকানের ব্যবসা করে, তার দোকানের ময়লা আবর্জনা (পলিথিন, বিস্কুটের প্যাকেট,কাটুন, কাগজ) গুলো প্রতিনিয়ত আমার কৃষি জমিতে ফেলে, আমার ছেলে রিয়াজ ময়লা জমিতে ফেলতে নিষেধ করায় আমার ছেলেকে মারধর করে, আমি এগিয়ে আসলে জাবেদ এবং তার ভাই সহ আমাকে হত্যার উদ্দেশ্যে পাশে থাকা লাকড়ি দিয়ে আমার মাথায় প্রচন্ড আঘাত করে, এসময় আমার মাথা পেটে যায়, স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চর জব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, এঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

Manual6 Ad Code

চর জব্বার থানার তদন্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code