শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায়জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শেখ আবুমুছা / ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual8 Ad Code

সাতক্ষীরা জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানবদেহে আমিষের চাহিদা পুরুনে জাতীয়ভাবে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে সাতক্ষীরা।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১২ টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।

Manual1 Ad Code

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুজ্জামান প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে এ বছর স্বস্থ্য বিধি মেনে আজ শনিবার থেকে আগামী ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা ও সাতক্ষীরা পৌর দীর্ঘিসহ বিভিন্ন উন্মুক্ত জলাশায়ে পোনা মাছ অবমুক্তকরণ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code