শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়েই উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী —অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ

জমরুল ইসলাম রেজা / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual4 Ad Code

ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল অবশেষে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা, রাসনগর ও রতনপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির টাকা ও ৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল আনুষ্ঠানিক বিতরণ কালে প্রধান অতিথি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) দেবজিৎ সিংহ বলেন, কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়ে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একই স্রোতে আনতে সরকার বিভিন্ন গণমুখী পদক্ষেপ নিয়েছে। সরকারের ২০২১ রূপকল্প বাস্তবায়ন হয়েছে। ২০৩০ এ দেশের টেকসই উন্নয়ন এবং ২০৪১ এ উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। সরকারের স্বপ্ন বাস্তবায়নে নৃ-গোষ্ঠির লোকজনদেরকেও এগিয়ে আসতে হবে। যথা সময়ে বৃত্তির টাকা বিতরণ না হওয়ার কারনটি তাকে খুবই ব্যতীত করেছে বলে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সহ সর্ব ক্ষেত্রেই সততার কোন বিকল্প নেই। বৃত্তি প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব নিতে তোমাদের প্রস্তুত হতে হবে।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার( ভুমি) ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি সদস্য শফিক আলী, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ, মণিপুরী সমাজকল্যাণ পরিষদ ছাতক শাখার সাবেক সভাপতি ব্রজেন্দ্র সিংহ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সভাপতি রঘু মনি সিংহ, বাংলাদেশ মনিপুরী যুবকল্যাণ সমিতি ধনীটিলা শাখার সভাপতি রতন সিংহ, মণিপুরী ট্রাইবাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অনন্ত মনি সিংহ সহ আদিবাসী সম্প্রদায়ের লোকজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

গত ৯ জুন ধনিটিলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের এসব শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণের কথা ছিল। আনুষ্ঠানিক বিতরণের জন্য ওইদিন সকল আয়োজনও করা হয়েছিল। কিন্তু শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল বন্ঠনকালে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির বিষয়টি ধরা পড়ায় তাৎক্ষনিক বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এবং সাকুল্য টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ৭০জন শিক্ষার্থীর শিক্ষা বৃত্তির সরকারী ৩ লক্ষ ১২ হাজার টাকা এবং ৫টি বাইসাইকেল বন্ঠনের জন্য আরো ৫০ হাজার টাকা স্থানীয় মনিপুরী সমাজকল্যাণ সমিতির ধনীটিলা শাখার সভাপতি নিশিকান্ত সিংহের কাছে দেয়া হয়। বিতরণের সময় একটি বাইসাইকেল সহ শিক্ষার্থীর শিক্ষা বৃত্তির ৭২ হাজার টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান সহ অতিথিবৃন্দের কাছে। এসময় অতিথিদের তোপের মখে পড়েন মনিপুরী সমাজকল্যাণ সমিতির ধনীটিলা শাখার সভাপতি নিশিকান্ত সিংহ।

এক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য খামের ভেতর রাখা উপবৃত্তির টাকা সঠিক আছে কি না সন্দেহের সৃষ্টি হলে পুকুর চুরির বিষয়টি বেরিয়ে আসে। দেখা যায় প্রাথমিক শিক্ষার্থীদের খামে ২৪০০ টাকার স্থলে ২০০০ টাকা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খামে ৬০০০ টাকার স্থলে ৫১০০ টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খামে ৯৬০০ টাকার স্থলে ৮০০০ টাকা পুরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকায় এমন অনিয়ম ধরা পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এতে চরম ক্ষুব্ধ হয়ে উঠেন। তিনি উপবৃত্তির টাকা বিতরণ তাৎক্ষনিক বন্ধ করেদেন।এসময় মনিপুরী সমাজকল্যাণ পরিষদের সভাপতি নিশিকান্ত সিংহকে সরকারি ৩ লক্ষ ১২ হাজার টাকা ও ৫ টি বাইসাইকেল ফেরত প্রদানের নির্দেশ দেন তিনি।শেষ পর্যন্ত ওই শিক্ষা উপবৃত্তির টাকা মঙ্গলবার (২৬ জুলাই) বিতরণ করা হলো।##

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code