শিরোনাম
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল!লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: দিলোয়ার সভাপতি, সুজন সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে ৮ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ, পুরস্কৃত ৭৪০ জন ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে দুই মাসের আয়োজন, অংশ নেয় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি, সাহিত্যিক ও নজরুল গবেষকদের মিলনমেলা শুরু হলো, কিন্তু শেষ হলো ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা তাড়াইলে ১৮ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড় কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সমাপ্ত।

Daily Sylhet News24 / ৫৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২২ বৃহস্পতিবার ২৮ জুলাই রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতায় বিমান বাহিনীর ০৭টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাবিবা ঘাঁটি জহুরুল হক দল ০৯টি স্বর্ণ, ০৭টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বাবিবা ঘাঁটি বঙ্গবন্ধু দল ০৪টি স্বর্ণ, ০২টি রৗপ্য ও ০৪টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্স-আপ হয়েছে।

Manual1 Ad Code

বাবিবা ঘাঁটি জহুরুল হক দলের এসি-২ খোকন প্রতিযোগিতার সেরা সাঁতারু বিবেচিত হয়েছেন। অপরদিকে ওয়ারটার পোলো প্রতিযোগিতায় বাবিবা ঘাঁটি জহুরুল হক দল বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে ০৫-০৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

Manual2 Ad Code

বাবিবা ঘাঁটি জহুরুল হক দলের সার্জেন্ট নিউটন ওয়াটার পোলো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ, বিএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত দিনের খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Manual1 Ad Code

উল্লেখ্য যে,গত ২৬ জুলাই ০৩ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতাটি উদ্বোধন করেন পরিচালক, যোগাযোগ ও ইলেক্ট্রনিক্স পরিদপ্তর এয়ার কমডোর মোঃ তৌহিদুল ইসলাম, বিবিপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে এয়ার অধিনায়ক,বিমান সদর ইউনিট, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা এবং বিমান সদর ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সিলেট নিউজ/বাংলাদেশ বিমান বাহিনী/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code