শিরোনাম
এবার বুঝি হবে ফুটওভার ব্রিজ’: সাবিয়া খেয়াঘাটে জনদাবির আবেদনে এমপি নাসের রহমানের তাৎক্ষণিক সুপারিশ আল্লামা দুবাগী ছাহেব (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল ১২ জুলাই ২০২৬ইং দুর্ভোগে জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দারা: পৌরসভায় বারবার লিখিত দিয়েও মেলেনি প্রতিকার, জলাবদ্ধ রাস্তায় হাঁটুপানি জগন্নাথপুরে যোগাযোগে নতুন দিগন্ত: চার লেন সড়ক নির্মাণে এমপি কয়ছর এম আহমেদের বড় উদ্যোগ গ্রামীণফোনের আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন মৌলভীবাজার ব্রাহ্মণগ্রামে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক ঐতিহ্য হারাচ্ছে জগন্নাথপুরের বাঁশ শিল্প: কালবৈশাখীতেও মিলছে না ক্রেতা, বিক্রি নেমেছে তলানিতে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ জগন্নাথপুরেআইএফআইসি ব্যাংকের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বানারীপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, ঋণ ও চারা বিতরণ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক-দোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ করেছে জেলা বিএনপি

জামরুল ইসলাম রেজা / ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ

Manual3 Ad Code

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১ আগষ্ট) ছাতক- দোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্থ ৫ “শ কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছেন,সাবেক এমপি,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। এ উপলক্ষে শহরের মড়ল কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত বীজ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলিম উদ্দিন আহমদ মিলন।ছাতক-দোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ করেছে জেলা বিএনপি।।

Manual3 Ad Code

ছাতক পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল ও ছাত্রনেতা ফয়জুল ইসলাম পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্টিত বীজ বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল,জেলা কৃষকদলের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক,জেলা বিএনপির সহ সভাপতি নাদের আলম,রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু।ছাতক-দোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ করেছে জেলা বিএনপি।।

বক্তব্য রাখেন,জএলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, বিএনপি নেতা লায়েক শাহ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান সামছু,পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক সামসুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সুমেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সহ-সভাপতি বাকি বিল্লাহ, কৃষকদল নেতা মনির উদ্দিন,ফরিদ আহমেদ, শ্রমিক দল নেতা শফি উদ্দিন, আব্দুস সোবহান, যুবদলের আব্দুল কাইয়ুম, লিজন তালুকদার,ছাত্রদল নেতা আব্দুল বাকি মুহিত, মাহবুব আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,ভয়াবহ বন্যায় এ অঞ্চলের মানুষদের নিঃস্ব করে দিয়েছে। মানুষের ঘরে খাবার নেই। কৃষকদের ঘরে বীজ নেই।রোপা আমন ধান চাষের জন্যে এই মুহুর্তে কৃষকদের প্রচুর ধান বীজের প্রয়োজন। কিন্তু মানুষের এই দুঃসময়ে সরকার কিছুই করতে পারছেনা।ধানবীজ, সার,গ্যাস-বিদ্যুৎ দিতে সরকার ব্যর্থ হয়েছে।দেশের কৃষক ও কৃষিকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। বিএনপি এই দেশের জনগণ,গরীব-দুঃখী,কৃষক -জনতার দল। মানুষের সকল অভাব-অভিযোগ,দুর্যোগ-দুর্বিপাকে বিএনপির নেতা- কর্মীরাই এগিয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরাও সাধ্যমতো কৃষকদের পাশে দাঁড়িয়েছি। তিনি সিলেটের ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের প্রতি ও আহবান জানিয়েছেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code