শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

“মডেল প্রবাসী কল্যাণ পরিষদ এর উদ্যােগে সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান সম্পূর্ণ”

সাদিক আহমেদ / ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম কে সংবর্ধনা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে মডেল প্রবাসী কল্যাণ পরিষদ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।
গতকাল বৃহস্পতিবার( ১৫ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সদস্য আফজাল হোসেন আক্তারের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুরুসসাবাহ সিরাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, সংর্বধিত অতিথি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুর কাদির শাফি এলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা এদেশের প্রাণ। দেশের যেকোন দুর্যোগপূর্ণ মূহুর্তে প্রবাসীদের ভূমিকা অতুলনীয়। করোনাকালীন ও বন্যার সময় প্রবাসীদের দানের কথা এদেশের মানুষ চিরকাল মনে রাখবে। তিনি প্রবাসীদের ধারা গঠিত মডেল প্রবাসী কল্যাণ পরিষদের সাফল্য কামনা করেন।এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীরা একটি দেশের মেরুদণ্ড। তোমরা আগামীতে এদেশ পরিচালনা করবে। এজন্য তোমাদের পড়াশুনায় মনোযোগী হতে হবে।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য মশিকুর রহমান মহি, মোঃ রুহেল আহমদ, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শেফা বেগম, মডেল প্রবাসী কল্যাণ পরিষদের কার্যকারি কমিটির প্রচার সম্পাদক আফছর আলী, অর্থ সম্পাদক মো: হেলাল আহমদ,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মডেল প্রবাসী কল্যাণ পরিষদ পরিচালনা কমিটির সদস্য রাসেল আহমদ গাজী, বক্তব্য রাখেন, অলিউর রহমান তামিম, সাকেল উদ্দিন, শামিম আহমদ, এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদ পরিচালনা কমিটির সদস্য ছাদিকুর রহমান , আতিকুর রহমান নিপু, আবু হাসনাত নাসিম, আশরাফুল আলম, রাসেল আহমদ সহ- উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code