শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে দলিল লেখকদের কর্মসূচী প্রত্যাহার

রনি মিয়া / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :

Manual4 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসানের অপসারণের দাবীতে উপজেলা দলিল লেখক সমিতির ঘোষিত অনির্দিষ্টকালের কলম বিরতি কর্মসূচী অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) কলম বিরতির প্রায় ২ সপ্তাহের মাথায় জরুরি বৈঠকের মাধ্যমে ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করে নেন দলিল লেখকরা।
জানাগেছে, সাব-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে অসাধু আচরণ, ক্ষমতার অপব্যাবহার সহ নানা অনিয়মের অভিযোগে অনিদিষ্ট কালের কলম বিরতি পালন করেন দলিল লেখক সমিতি।

ফলে লাগাতার ২ সপ্তাহ কর্মসূচী চলমান থাকায় অফিসের দৈনন্দিন কর্মকান্ডে অচলাবস্থা বিরাজ করে ।
পাশাপাশি চরম ভোগান্তির শিকার হন উপজেলার সেবা গ্রতীতারা।
এতে অফিসে দলিল রেজিস্ট্রেশন না হওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারায়।

Manual6 Ad Code

এদিকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নজরে আসলে জনস্বার্থে তিনি এ বিষয়টি সুরাহার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে এক জরুরী বৈঠকের মাধ্যমে উভয়পক্ষ বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হন।

Manual3 Ad Code

এ সময় সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ মফিজুল ইসলাম ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই সহ উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলাপ-আলোচনা শেষে
সাব-রেজিস্টার আব্দুর রাজ্জাক হাসানের সাথে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসির আলী ও আন্দোলনকারী দলিল লেখকদের মধ্যে বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হয়।
পরে অনির্দিষ্ট কালের কলম বিরতি থেকে সরে দাড়াঁন দলিল লেখকরা।

ফলে আগামীকাল বৃহস্পতিবার দলিল রেজিষ্ট্রেশন হবে বলেও বৈঠকে একমত পোষন করা হয়।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ বলেন, আমাদের বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
জনগণের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে কর্মসূচী আমরা প্রত্যাহার করেছি।
তিনি (রেজিস্ট্রার) আমাদের কথা দিয়েছেন,
এখন থেকে সবাইকে নিয়ে সুন্দরভাবে তিনি অফিস পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি ।

উল্লেখ্য: জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার মোঃ আব্দুর রাজ্জাক হাসানের সাথে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাসির আলীর একটি দলিলকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর বিরোধ সৃষ্টি হয়।
এর পর থেকে কলম বিরতি কর্মসূচী ঘোষনা করেন দলিল লেখকরা।

Manual1 Ad Code

সাবরেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসানের বিরুদ্ধে যোগদানের পর থেকে অসাদাচরণ, ক্ষমতার অপ-ব্যবহার,অনিয়ম-দূর্নীতি সহ নানা অভিযোগ তুলেন এলাকার গর্ন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন এলাকার সেবা গ্রহীতা সহ দলিল লেখকরা।
যার কারণে রোষানলে পড়েন রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code