শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব নজরুল ইসলাম টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত

শেখ আবুমুছা / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

 সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৪৪৭ ভোট।

Manual6 Ad Code

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয়ী প্রার্থী আলহাজ¦ নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১৬১ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।

এনিয়ে, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Manual2 Ad Code

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, ২নং ওয়ার্ডে অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ও ৩নং ওয়ার্ডে শিল্পী রাণী মহালদার নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে ইন্দ্রজিত দাস, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও ৭নং ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code

উল্লেখ্য : সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের এ নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code