শিরোনাম
বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে লন্ডন থেকে স্থগিত

Coder Boss / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না হতেই স্থগিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার (৩০ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের দফতর সম্পাদক (বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত) নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম এবং সদস্য সচিব মাছুম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দীঘলবাক ইউনিয়নে আল আমিনকে সভাপতি ও জাবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, আউশকান্দি ইউনিয়নে ফরহাদুল ইসলামকে সভাপতি ও নাঈম আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, বাউসা ইউনিয়নে ফয়সল আহমেদকে সভাপতি ও মামুন মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মোহাইমিনুল ইসলামকে সভাপতি ও ফরহাদ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, পানিউমদা ইউনিয়নে মোফাজ্জল খান রুমানকে সভাপতি ও সফিকুল ইসলাম রোপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা জানান, কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ-উদ্দীপনা ছিল, ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা কমিটিকে টাকা না দেওয়ার কারণে কমিটিগুলো স্থগিত করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুস সাকিব উচ্চশিক্ষা গ্রহণের জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে যুক্তরাজ্য থেকে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম বলেন, ‘হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে গঠনতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কী কারণে জেলা ছাত্রদল কমিটিগুলো স্থগিত করেছে তা জানি না।’

Manual1 Ad Code

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান বলেন, ‘দলীয় নির্দেশনা না মেনে কমিটি প্রকাশ করায় এসব কমিটি স্থগিত করা হয়েছে।’ দফতর সম্পাদক যুক্তরাজ্যে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবাদ বিজ্ঞপ্তি তো রাজপথের আন্দোলন নয় যে, স্বশরীরে উপস্থিত থাকতে হবে। এখন হোয়াটস অ্যাপের যুগ, বাইরে থাকলেও অনলাইনে কাজ করা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code