শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

মুহাম্মদ মামুন মুন্সি / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ

Manual2 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগানবাড়ী রিংকু বর্ডারহাট পরিদর্শন করেন তিনি। উপজেলার বোগলাবাজার ইউনিয়ন সীমান্তে বাগানবাড়ী রিংকু বর্ডার হাট পরিদর্শনে আসার পর তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ।
পরে ভারতীয় হাইকমিশনার এক মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ওসি দেবদুলাল ধর, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, নিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক সহ সীমান্ত এলাকার বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ মে বাগানবাড়ী রিংকু বর্ডারহাটের আনুষ্টানিক উদ্বোধন করা হয়। সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবার এই হাট চালু থাকে। ২০১৮ সালে এই বর্ডার হাট নির্মান কাজ শুরু হয়। সংক্রমাক ব্যাধী করোনা ভাইরাসের কারনে এর উদ্বোধন কাজ পিছিয়ে যায়।
মতবিনিময়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক অনেক পূরনো। এই বর্ডার হাটটি চালু হওয়ায় দু’দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত জনপদের মানুষের সু-সম্পর্ক তৈরী হয়েছে।
মুহাম্মদ মামুন মুন্সি
01889458207

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code