শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের উদ্যোগে লন্ডনে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

হাফিজ মাছুম আহমদ,( দুধরচকী) / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

হাফিজ মাছুম আহমদ দুধরচকী :

Manual8 Ad Code

উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের উদ্যোগে কুতবে আলম, ফখরুল মুহাদ্দিসীন, শামসুল আরিফীন, রইসুল কোররা, শাহ সুফী, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৪ ফেব্রুয়ারি ২০২৩ইং শনিবার লন্ডনের সল্যান্ডার গার্ডেন্স মুসলিম কমিউনিটি সেন্টারে। সংগঠনের সভাপতি আল্লামা জিল্লুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে দুবাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায়, এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সরকারি আলিয়া মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস-প্রিন্সিপাল, প্রফেসর, হযরত মাওলানা ইব্রাহিম আলী। মাহফিলে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব ও উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী এবং উলামা পরিষদ বিয়ানীবাজার এর সহ-সভাপতি হাফিজ নাজিম উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

বক্তাগণ শামসুল উলামা, বিশ্বনন্দিত সুফী সাধক হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:)’র আলোকিত জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। তাঁরা বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ্ ছিলেন সর্বগুণে গুনান্বিত একজন আল্লাহর ওলী। আর আউলিয়ায়ে কেরামের আলোচনা আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম। তিনি একদিকে কুরআন-হাদীস শিক্ষা দিয়েছেন, অন্যদিকে নির্জনে আল্লাহর যিকরে সময় কাটিয়েছেন। ইলমে হাদীস, ইলমে তাফসীর, ইলমে ক্বিরাত ও ইলমে তাসাউফে তিনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইলমে কিরাতের সনদ দিয়েছেন, হাদীস শরীফের সনদ দিয়েছেন। এগুলোর মাধ্যমে মদীনার সাথে তাআল্লুক সৃষ্টি হয়েছে। তিনি ইসলামের ব্যাপারে আপোষহীন ছিলেন। তাঁর জীবনে সরকার বা কোন ইসলাম বিদ্বেষী, ইসলাম ও মুসলমানের বিরেুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে সবার আগে গর্জে উঠতেন এবং সফলও হতেন। যারা খালিসভাবে দ্বীনের খিদমত করেন তারাই অধিক সফল। জীবনভর তিনি দ্বীনের খেদমতের পাশাপাশি মানবসেবামূলক কর্মের মাধ্যমে নিজেকে আসীন করেছেন অনন্য উচ্চতায়।

পরিশেষে, মিলাদ শরীফ পাঠান্তে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিরনি বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code