শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিঠামইনের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Coder Boss / ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

Manual2 Ad Code

সকাল থেকেই জনসভাস্থলে ঢল নামে নেতাকর্মীদের। বাঁশি বাজিয়ে, নানা স্লোগানে তারা মুখরিত করেন জনসভাস্থল।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে মিঠামইন সদরের কামালপুরে তার পৈত্রিক বাড়িতে যান প্রধানমন্ত্রী। এ সময় নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রাষ্ট্রপতি ও তার পরিবারবর্গ।

Manual5 Ad Code

পরে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রধানমন্ত্রীকে হাওরের বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পাবদা, আইড়, বোয়াল, কই, রুই, কাতলাসহ নানা ধরনের ছোট মাছ। খাবারের মধ্যে রয়েছে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির। এই পনিরের ঐতিহ্য দিল্লির মুঘল সম্রাটের দরবার পর্যন্ত ছিল।

সফরের শুরুতে সকালে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি।

Manual5 Ad Code

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী আবার মিঠামইন সফরে এলেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code