শিরোনাম
নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের মধ্যে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩

Manual3 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual3 Ad Code

শ্রীমঙ্গলে ফুটবল খেলা এমনিতেই বেশ জনপ্রিয়। আর এ জনপ্রিয়তা আরো একধাপ বাড়িয়ে দিয়েছেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রশিক্ষক ও জাতীয় ফুটবলার ইকরাম রানা। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ দিন ধরে কোনো ফুটবল খেলা অনুষ্ঠিত হয়নি। আজ সুনামগঞ্জ ফুটবল একাডেমীর সাথে খেলা উপভোগ করতে শ্রীমঙ্গলের ফুটবল প্রেমীসহ সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা বেড়ে গেছে কয়েকগুণ। এমন খবরে দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা ছুঁটে এসেছেন খেলা উপভোগ করতে।শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের মধ্যে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শুক্রবার(১২ মে) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গলে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে এক সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জাতীয় দলের সাবেক ফুটবলার ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা এর আমন্ত্রনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও সুনামগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলার প্রথমার্ধ শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে সুনামগঞ্জ ১-০ গোলে এগিয়ে যায়। ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের খেলোয়াড়রা গোল পরিশোধের জন্য মুহুমুহু আক্রমন করেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুনামগঞ্জ ফুটবল একাডেমী।শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের মধ্যে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সাবেক কৃতি ফুটবলার পিযুস দত্ত, সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: মামুন আহম্মেদ, সাবেক নন্দিত ফুটবলার মো: মোসলেহ উদ্দীন রমজান, আকবর হোসেন শাহীন, শের আলী হেলাল চৌধুরী,মো: শাহ আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, জেলা রেফারি সমিতির সদস্য বাবুল মিয়া, জুবেল আহমদ।
খেলা শেষে সুনামগঞ্জ ফুটবল একাডেমীর অধিনায়ক ও কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জাতীয় ফুটবলর ইকরাম রানা, বিশেষ অতিথি ও সাবেক খেলোয়াড় শের আলী হেলাল চৌধুরী ও অন্যান্য অতিথিরা।
খেলা পরিচালনা করেন মো: মো: এমাদুর রহমান, আবুল কাশেম ও উজ্জ্বল পাষী। চতুর্থ রেফারি ছিলেন মিজানুর রহমান।।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code