ডেক্স রিপোর্ট :গতকাল ১১মে ২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় দয়ামীর ইউ/পি ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক দেশ সেবা ও দৈনিক মতপ্রকাশের পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমানের বাড়ীতে স্থানীয় আওয়ামীলীগের কর্মীরা হামলা চালায় ঘরবাড়ী ভাংচুর করে ও হুমকি প্রধান করে হাবিবুর রহমানের পরিবারকে
ঐদিন একই সময় স্থানীয় নতুন বাজারে পারিবারিক ফার্মেসি দোকানপাট ভাংচুর করে ছাত্রলীগের কর্মীরা।
মো: হাবিবুর রহমান কয়েক মাস আগে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে যাওয়ার পরে সরকার দলীয় লোকদের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা ও সরকারের অপকর্ম নিয়ে সমালোচনা করেন। এতে স্হানীয় আওয়ামীলীগ প্রভাবশালী নেতা ও ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগ ছাত্রলীগের কর্মীরা বাড়ী এবং ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করে কয়েক লক্ষ টাকার ঐষধ নষ্ট করে এবং হাবিবুর রহমানের বাবা মা ভাইকে হুমকি প্রধান করে যে মোঃ হাবিবুর রহমান দেশে আসলে তাকে হত্যা করবে।
হাবিবুর রহমানের পিতা আসক আলী ও বড় ভাই আজিজুর রহমান ওসমানীনগর থানায় তাদের নামে মামলা করতে গেলে মামলা আমলে নেয়নি পুলিশ প্রশাসন। বরং এদের নামে মামলা করতে এলে মিত্যা মামলা দিয়ে জেলে ডুকিয়ে দেবার ভয় দেখায় পুলিশ প্রশাসন। এখন নিজ বাড়ীতে নিরাপত্তা নিয়ে চিন্তিত পরিবার। হাবিবুর রহমান দেশে ফিরলে তার জীবনের ঝুকি রয়েছে।