শিরোনাম
নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ শুরু, কালীঘাট ও কালাপুর ইউনিয়নের জয় লাভ

সিলেট নিউজ ডেস্ক / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

Manual7 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual3 Ad Code

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের বালক দল অংশগ্রহণ করে।
শুক্রবার ( ৯ মে ) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টূর্ণামেন্টের ভ্যাচুয়ালি উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ শুরু, কালীঘাট ও কালাপুর ইউনিয়নের জয় লাভ

Manual7 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম খেলায় অংশগ্রহণ করে কালীঘাট ইউনিয়ন ও রাজঘাট ইউনিয়ন। খেলাটি গোল শূন্য শেষ হলে ট্রাইবেকারে কালীঘাট ইউনিয়ন রাজঘাট ইউনিয়কে ৪-৩ গোলে হারিয়ে জয় লাভ করে।
দিনের অপর খেলায় কালাপুর ইউনিয়ন ও সিন্দুরখাঁন ইউনিয়নের মধ্যকার খেলাটি ১-১ গোলে শেষ হলে, ট্রাইবেকারে কালাপুর ইউনিয়ন সিন্দুরখাঁন ইউনিয়নকে ৪-২ গোলে হারিয়ে জয়লাভ করে।
প্রথম খেলায় কালীঘাট ইউনিয়নের গোল কিপার আকাশ দোষাদ ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন।
দ্বিতীয় খেলায় কালাপুর ইউনিয়নের গোল কিপার সৈকত দেব ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন।শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ শুরু, কালীঘাট ও কালাপুর ইউনিয়নের জয় লাভ

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা.হরিপদ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, সাবেক ফুটবলার পিযুস কান্তি দত্ত, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াসিন আরাফাত রবিন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব প্রমুখ।
প্রথম খেলা পরিচালনা করেন মো:মিজানুর রহমান, সুদর্শন দাস, রুমিম আহমদ ও আবুল কাশেম। দ্বিতীয় খেলাটি পরিচালনা করেন এমাদুর রহমান, উজ্জ্বল পাসী, কাঞ্চন গৌড় ও সিরাজুল ইসলাম সেলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code