শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন

সিলেট নিউজ ডেস্ক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual3 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

Manual3 Ad Code

দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন।

Manual1 Ad Code

রোববার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্মুখে আয়োজিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দুর্বৃত্তদের হামলায় বৃহস্পতিবার (১৫ জুন) নিহত হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। নিহত হওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে দুর্যোগপূর্ণ ও বৃষ্টিময় আবহাওয়ার মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে যখন আটক করা হয় তখন তার হাতে হাতকড়া পড়ানো হয়নি। অথচ আমাদের কোনো সাংবাদিক ভাইকে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয় তখন তার হাতে হাতকড়া পড়ানো থাকে। আমরা শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে এই দাবি জানাতে চাই যে, পুলিশ মামলাটিকে যেন সুশৃংখলভাবে, আইন অনুযায়ী কোনো প্রকার ফাঁক না রেখে মামলাটি পরিচালনা করে, যাতে দুস্কৃতিকারীরা কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই না পায়।’

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল বলেন, ‘গত ১৫ বছরে ২৩ জন সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছেন এবং ৫১৮ জন সাংবাদিক আহত হয়েছেন। এই ২৩ জন নিহত সাংবাদিকের মধ্যে মাত্র ৮ জনের বিচার সম্পন্ন হয়েছে এবং ৫ জনের পরিবার এই বিচারের রায় প্রত্যাখান করেছেন। আমরা চাই নাদিম হত্যার আসামী গ্রেপ্তার হলেও বিচার যেন দৃষ্টান্তমূলক হয়।’

Manual3 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সম্পাদক অর্থ মো. এহসানুল হক, প্রেসক্লাবের সহ সম্পাদক সাহিত্য ও প্রকাশনা বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক দপ্তর এম. মুসলিম চৌধুরী, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, কার্যকরী পরিষদের সদস্য নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান আলম, সাংবাদিক আব্দুস শুকুর ও সাংবাদিক আল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code