শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বালাগঞ্জে সন্ত্রাসী হামলায় আতিক হত্যাকান্ডে জড়িতের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

Manual8 Ad Code

বালাগঞ্জ সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা :

Manual3 Ad Code

বালাগঞ্জে গত ১২জুন প্রতিপক্ষের হামলায় নিহত দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচের মেধাবী শিক্ষার্থী আতিকুর রহমান হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জের ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে এ মাননবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজ ফটকে মোরারবাজার-মাদ্রাসাবাজার সড়কে অনুষ্ঠিত দীর্ঘ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় সমাপনী বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। মানববন্ধনে অংশ নিয়ে আতিকুর রহমানের মা পিয়ারা আক্তার কান্নাজড়িত কণ্ঠে তার পুত্র হত্যার বিচার চেয়ে এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বালাগঞ্জে সন্ত্রাসী হামলায় আতিক হত্যাকান্ডে জড়িতের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
এসএসসি ২০১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রাইয়ান-ই-জাহান খান শুভ’র পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন আতিকুর রহমানের চাচা ইলিয়াসুর রহমান, বড়ভাই এবাদুর রহমান আদিল, রহিমা ফিরোজ শিকদার হাইস্কুলের প্রধান শিক্ষক শাহজাহান খান,
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি সদস্য আতিকুর রহমান, শিরমান উদ্দিন, আব্দুল জলিল বেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান,দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ডকলেজের প্রভাষক জাকারিয়া টিপু,নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজের প্রভাষক আমিনুর রহমান তুহেল,মুহিত আল মেরাজ,
দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ,বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু,সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী,দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী গুলশের, মো. তারা মিয়া, বাবরু মিয়া, আশিকুর রহমান আশিক, খন্দকার আব্দুর রকিব, ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, আলহাজ্ব আবদুল গফুর কিন্ডারগার্টেনের সাবেক প্রিন্সিপাল আবুল খায়ের সুজন, প্রাইম একাডেমীর সাবেক প্রিন্সিপাল মো.আব্দুর রহমান, নশিওরপুর জাগরণী যুব সংঘের সভাপতি মো. সিরাজুল ইসলাম, গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কামরান,এছাড়াও নিহত আতিকুর রহমান এর সহপাঠী তাহির আহমদ,ইমদাদুর রহমান,মুর্শেদ নাঈম,মারুফ চৌধুরি,ইব্রাহিম নাহির,জুনেদ আহমদ প্রমুখ।বালাগঞ্জে সন্ত্রাসী হামলায় আতিক হত্যাকান্ডে জড়িতের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মানববন্ধনে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী, গহরপুর ব্লাড ফাইটার্স, মোমিনপুর গণপাঠাগার, মাদ্রাসা বাজার যুব সমাজ, মাদ্রাসা বাজার যুব সমাজ, মোমিনপুর ইসলামী যুব সমাজ, উইনার ফুটবল ক্লাব মোমিনপুরসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ব্যানারসহকারে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য: গত ১২জুন উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী এখলাছুর রহমানের ২য় ছেলে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ২০১৪ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী, বর্তমানে সিলেট নর্থইষ্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আতিকুর রহমান প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৭, তারিখ ১৪জুন ২০২৩। মামলায় অভিযুক্ত সাহিদ আলী, কবির আহমদ এবং জৈন উদ্দিন এ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code