শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের উন্নতি হয়: উঠান বৈঠকে ব্যারিস্টার গোলাম কবির

Coder Boss / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

আল-মামুন খান, তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি:

‘দেশের উন্নয়ন-মানুষের ভাগ্যের পরিবর্তন’ শ্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে শেখ হাসিনার অবদান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

জানা যায়, রোববার (৩০ জুলাই) রাত ৯ টায় উপজেলার বেলংকা বাজারে ৪নং জাওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার জাওয়ার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি
আবদুল হেকিকের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আবদুল হক ভুঁইয়া।

Manual7 Ad Code

শেখ হাসিনার অবদান বিষয়ক উঠান বৈঠকে প্রধান আলোচক ব্যারিস্টার গোলাম কবির ভুঁইয়া বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিশ্বনেতা শেখ হাসিনা বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে তৃণমূলের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় শোষণ, বঞ্চনা, অবিচার, নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার, প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে আসছে। এই দল প্রতিষ্ঠার পর থেকে জনগণের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য কাজ করছে। এই দল ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের উন্নতি হয়। দলের ৭২ বছরের ইতিহাস সেই সত্যের সাক্ষ্য দেয়। তিনি বলেন, আসছে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। নেত্রীর জন্মদিনে উপহার দেয়ার জন্য ‘দেশের উন্নয়ন-মানুষের ভাগ্যের পরিবর্তন’ উক্ত শ্লোগানকে ধারণ করে তাড়াইল-করিমগঞ্জে ১০০ শত উঠান বৈঠক উপহার দেয়ার কাজ শুরু করেছি।

Manual7 Ad Code

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের নৌকার সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি বলেন, করিমগঞ্জে ৬০ টি এবং তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে ৪০ টি উঠান বৈঠক করব, যার মধ্যে আজকের উঠান বৈঠকটি হল ১৪ তম। । তিনি আরো বলেন, উঠান বৈঠক করার আরেকটি উদ্দেশ্য হল শেখ হাসিনার উন্নয়নের অবদান তাড়াইল-করিমগঞ্জের মফস্বল এলাকার দুই তৃতীয়াংশ ভোটারের মাঝে পৌছিয়ে দেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code