শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সারাদেশে পানিবন্দি ২০ লাখ মানুষ, সুপেয় পানি ও শুকনো খাবারের অভাব

Coder Boss / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ডুবছে নতুন নতুন এলাকা। বাড়ছে পানিবন্দি মানুষের কষ্ট। এখন পর্যন্ত সারাদেশে ১৫টি জেলা বন্যাকবলিত। পানিবন্দি প্রায় ২০ লাখ মানুষ।

জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে জেলার ইসলামপুর, মাদারগঞ্জসহ ৪ উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্লাবিত নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা।

Manual3 Ad Code

যমুনার পানিতে ডুবছে সিরাজগঞ্জ-বগুড়ার নতুন নতুন এলাকা। বাড়িঘরে পানি, জ্বলছে না চুলা। খেয়ে না খেয়ে কাটছে অনেকের দিন। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বেড়ে প্লাবিত অনেক এলাকা।

Manual4 Ad Code

কুড়িগ্রামে চিলমারী-নাগেশ্বরী, সদরসহ ৬ উপজেলার ৪১টি ইউনিয়ন এখন বন্যাকবলিত। পানিবন্দি দেড় লাখের বেশি মানুষ। বসতঘরের চাল ছুঁইছুঁই পানি।

Manual8 Ad Code

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গাইবান্ধায়। প্লাবিত নতুন নতুন এলাকা। সেখানে পানিবন্দি প্রায় ৭০ হাজার মানুষ। রংপুরে, তিস্তার জলে ১২টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চল জলমগ্ন রয়েছে।

Manual6 Ad Code

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি কিছুটা কমলে, এখনও বিপৎসীমার ওপরের আছে। এতে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। প্রশাসনের হিসেবে, জেলায় ৬ লাখের বেশি মানুষ পানিবন্দি। ২০৮টি আশ্রয়কেন্দ্রে অন্তত ৯ হাজার মানুষ উঠেছেন। রয়েছে খাবার ও সুপেয় পানির সংকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code