শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে রোজার আগেই অস্থির সবজি বাজার

Jhalak Dutta / ১৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে সবজির দাম সপ্তাহখানেক আগেও কিছুটা কম ছিল,ইফতারি তৈরিতে ব্যবহৃত হয় এমন সবজির দাম এখন বাড়তির দিকে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন প্রতি কেজি সবজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এই দাম আরও কিছুটা বাড়ার আশঙ্কা করছেন সবজি বিক্রেতারা।

Manual8 Ad Code

সোমবার (১১ মার্চ) সকালে সরেজমিনে শ্রীমঙ্গলের নতুন বাজারে গিয়ে দেখা যায়,শিম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা,মুলা প্রতি কেজি ৩০ টাকা,টমেটো প্রতি কেজি ৪০ টাকা,গাজর প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা,বেগুন রকম ভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা,শসা প্রতি কেজি ৫০ টাকা,কাঁচা মরিচ প্রতি কেজি ৫০ টাকা। লাউ প্রতি পিসি বিক্রি হয়েছে আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকায়। প্রতি হালি লেবু ২০ থেকে ৪০ টাকা, প্রতি কেজি সজনে বিক্রি হয়েছে ১৮০ টাকা,বরবটি ৫০ টাকা,প্রতি কেজি করলা ৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

সবজির পাইকারী বিক্রেতা খালেদ জানান,প্রতিটি সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়া এবং অনেক সবজির ক্ষেতে ধান লাগানোর কারণে সবজির উৎপাদন কমে গেছে। সেই কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম একটু বাড়তি। ‘রমজান উপলক্ষে বেগুন,শসা,লেবু,গাজর টমেটো এসব জিনিসের দাম কিছুটা বাড়তি।

Manual4 Ad Code

ক্রেতা আব্দুস শুকুর বলেন,’টমেটো,বেগুন,করলাসহ অধিকাংশ সবজি ১ সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে টমেটো কিনলাম ৩০ টাকা আজ কিনলাম ৪০ টাকায়,শশা কিনেছিলাম ৪০ টাকায় আজ কিনেছি ৬০ টাকায়। দাম শুধু বাড়ে,কমে না।’

Manual7 Ad Code

রিক্সা চালক ফরিদ বলেন,রোজার আগেই সবজি-তরকারির দাম বাড়া শুরু হয়ে গেছে। আমাদের স্বল্প আয়ে পরিবারের খরচ যোগাতে হিমিশিম খেতে হচ্ছে। যদি এভাবেই দাম বাড়তেই থাকে,তাহলে আমদের অবস্থা কী হবে?

সিলেট নিউজ২৪/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code