শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেস্ট দলে জায়গা পেলেন বগুড়ার ‘হৃদয়’

সত্যজিৎ দাস / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

সিলেট২৪ স্পোর্টস:

Manual5 Ad Code

বগুড়া জেলার গাবতলী উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের নাংলু গ্রামের ২৩ বছর বয়সী তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়’কে বিকল্প হিসেবে নির্বাচক কমিটি টেস্ট দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামীকালের মধ্যেই হৃদয়ের সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। বুধবার (২০ মার্চ) ঢাকার মিরপুরের বিসিবি কার্যালয়ে নির্বাচক কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

এখনো টেস্ট অভিষেক না হলেও ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে হৃদয়ের রান ৯১৩। সেঞ্চুরি করেছেন ৩টি,আছে ডাবল সেঞ্চুরিও।

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে উইকেট কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এরপর গতকাল আসে চূড়ান্ত দুঃসংবাদ। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যান তিনি।

গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক হওয়া হৃদয় বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার তাঁর সামনে খুলে যাচ্ছে টেস্ট অভিষেকের দুয়ারও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

গত পরশু চট্টগ্রামে ৪ উইকেটে জেতা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। ব্যথা যে বেশ ভালোই পেয়েছিলেন,সেটা তাঁর চোখেমুখেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল।

Manual8 Ad Code

অবশ্য আঙুলে ম্যাজিক স্প্রে করে টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান তিনি। পরে ব্যাটিংয়েও দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মুশফিক,সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিও।

Manual1 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code