শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ  ভাবে ভোট গ্রহন সম্পন্ন- বিজয়ী হলেন যারা

Coder Boss / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

Manual1 Ad Code

এম লিয়াকত আলী ১৩ হাজার ৮ শত ৯৬ ভোট বেশি পেয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত  বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা

 

Manual8 Ad Code

জৈন্তাপুর পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী (আনারস) প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৯শ ৬ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১০ ভোট। অপর প্রার্থী ব্যবসায়ী এম ইসমাইল আলী আশিক (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৭ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে ব্যালট পেপারে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর নাম থাকলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবুও তিনি (ঘোড়া প্রতীক) নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট। অপর প্রার্থী আলহাজ্ব হোসেইন আহমদ (মোটর সাইকেল) প্রতীক থাকলেও তিনিও নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি পেয়েছেন ১০৫ ভোট।

Manual6 Ad Code

এম লিয়াকত আলী প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ১৩ হাজার ৮শত ৯৬ ভোট বেশি পেয়ে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৮শ ৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কবির আহমদ (চশমা) প্রতীক নিয়ে পান ১৫ হাজার ১শ ৪২ ভোট। অপর প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন (মাইক) ৫ হাজার ৩শ ১৮ ভোট,, নজরুল ইসলাম (উড়োজাহাজ) ২ হাজার ৪শ ১৭ ভোট, আব্দুল খালিক (টিয়া পাখি)

Manual7 Ad Code

১ হাজার ১শ ৭৪ ভোট, আব্দুল হক (বৈদ্যুতিক বাল্ব) ২ হাজার ১ ভোট, মাসুক উদ্দিন (তালা) ২ হাজার ৪শ ৬৯ ভোট ও শংকর দাশ (বই) প্রতীক নিয়ে পান ৯ হাজার ৯শ ৬ ভোট। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে মোছা: সুনারা বেগম (কলস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৭ হাজার ৮শ ৩২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মরহুম ফয়েজ আহমদ বাবর’র সহধর্মিণী মোছা: পারভীন আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে পান ১৫ হাজার ৭শ ৪২ ভোট। বর্তমান ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান (সেলাই মেশিন) নিয়ে ৪ হাজার ৭শ ৮০ ভোট ও সাবেক ভাইস- চেয়ারম্যান জয়মতি রানী (প্রজাপতি) প্রতীক নিয়ে পান ১৩ হাজার ১শ ১৯ ভোট।

জৈন্তাপুর উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৪৬ ছিল। মোট ভোটার ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬১১ জন। গতকাল ভোটগ্রহণ চলাকালে বিচ্ছিন্নভাবে দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটে। অনিয়মের অভিযোগে ১০ জন ভোটারকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। এর বাইরে কোথাও বড় ধরনের কোন কিছু ঘটেনি। উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপজেলার সর্বস্থরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

Manual7 Ad Code

বিভিন্ন মহলের অভিনন্দন

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম নির্বাচিত হওয়ায় তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন,সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নির্বাহী পরিচালক এটি এম বদরুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, চিকনাগুল খ্রিস্টান সম্প্রদায়ের প্রেসবিটারিয়ান চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, নতুন উপজেলা পরিষদের গতিশীল নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও অগ্রগতি আরও এগিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code