শিরোনাম
টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার ‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুলিশের উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা রেজা মিয়া হীরকের উপর মামলা, গ্রেফতার ৫

সিলেট নিউজ ডেস্ক / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ছাতকে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুস সালাম বাদী হয়ে জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের (একাংশ) সভাপতি রেজা মিয়া তালুকদার এবং তার ভাতিজা হিরক মিয়া তালুকদারকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন।

এতে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০০/১৫০ জনকে আসামি করা হয়।এদিকে থানা পুলিশ সূত্রে জানা গেছে, এঘটনায় ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এবং আসামী ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্রে জানা যায়, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের উপর সুনামগঞ্জ সদর থানায় মামলা থাকায় তাকে আটক করার জন্য জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুস সালামকে দায়িত্ব দেয়া হয়। এরই মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আসামীর খোঁজে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা কামাল আহমদ (২৬) এবং জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগ (একাংশ) সভাপতি রেজা মিয়া তালুকদার (৫৫) তার ভাতিজা হিরক মিয়া তালুকদার তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা করে। এতে পুলিশ সদস্যরা গুরুতর আহত হলে গ্রেফতারকৃত আসামি সাহাব উদ্দিন সাহেল পালিয়ে যান।

Manual8 Ad Code

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, রেজা মিয়া তালুকদার এবং তার ভাতিজা হিরক মিয়া তালুকদারের নেতৃত্বে জাউয়াবাজারে ব্যাটারিচালিত টমটম থেকে চাঁদা আদায় করা হতো। এবং জোরজবর করে মানুষের দোকানপাট দখলসহ ভয়ভীতি দেখিয়ে আসতো। তাদের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে।

Manual7 Ad Code

এবিষয় জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সত্তার জানান, এঘটনায় জড়িত ৫ জন আসামীকে আমরা গ্রেফতার করেছি। বাকী আসামীদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

মামলার বিষয়ে জানতে চাইলে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সালাম এর সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজর রয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code