শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল সাংবাদিক সাকির আমিন

সিলেট নিউজ ডেস্ক : / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার আমিন বাড়ির আঙ্গিনায় বস্তায়  আদা চাষ করে সফল হয়েছেন সাংবাদিক সাকির আমিন। ভোরে ঘুম থেকে ওঠে সকাল দশ টা পর্যন্ত সময় টাকে কাজে লাগাতে নিজ ইচ্ছা থেকেই গত বছর ৫০ টি বস্তায় আদা চাষ করে আগ্রহ বেড়ে যাওয়ায়।বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল সাংবাদিক সাকির আমিন।

Manual2 Ad Code

এ বছর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০ টি বস্তায় বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেন সাংবাদিক সাকির আমিন। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন দৈনিক কালবেলা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি সাকির আমিন। জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস অপেক্ষা করলেই প্রতি বস্তায় ৩-৪ কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। অতি বৃষ্টি, খরা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙ্গিনা অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক  এবং সাধারণ মানুষের। বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার,ছাই,বালি,গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়।তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়।মাটি ভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙ্গিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০ -৪০ টাকার মত খরচ হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান এবছর উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। দুটি প্রকল্পে ৩ হাজার হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্য মাত্রা থাকলেও বস্তা পদ্ধতির প্রতি কৃষক দের আগ্রহ থাকায় ৫ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। হাওরাঞ্চলে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠেছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন দেশে বেকারত্ব ও মাদকাসক্ত থেকে তারুণ্যকে বাঁচাতে হলে পান সিগারেটের বদলে আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। এছাড়া বাড়ির আঙ্গিনায় কম খরচ ও সল্প পরিশ্রমে বস্তায় আদা চাষ করে বেকারত্ব দুর করে সাবলম্বী হওয়া যায় । বাড়ির আঙ্গিনায় আদা চাষি ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন জানান পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ভাবে সাবলম্বি হতে কৃষি কাজের বিকল্প নেই। কমসময়ে সল্প পূঁজি আর সামান্য পরিশ্রমে সফলতা অর্জন  করতে হলে বস্তায় আদা চাষই উত্তম কাজ। আগামীতে বানিজ্যিক ভাবে আদা চাষের পরিকল্পনা রয়েছে। এলাকার অনেকেই বস্তা পদ্ধতিতে আদা চাষে উৎসাহিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code