শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনিয়ম দুর্নীতি তদন্ত কারি ব্যাক্তির ওপর আস্থা নেই অভিযোগ কারির

সিলেট নিউজ ডেস্ক : / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি:

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর – গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলাল শর্মার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে মহা পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  ঢাকা বরাবর জুলাই মাসের ৯ তারিখ  একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সদস্য ও অবসর প্রাপ্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ। তার অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদকে তদন্ত কারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। গত ২৩ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলা  সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ প্রধান শিক্ষক বাবুলাল শর্মার অনিয়ম দুর্নীতি তদন্ত করতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিগত দিনের নথিপত্র তদন্ত করে দেখেন ২০১৮ হতে ২০২৪ সালের জুন পর্যন্ত। শিক্ষা মন্ত্রনালয় হতে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় ১১ লক্ষ টাকা বরাদ্দে মধ্যে ২৫ থেকে ৩০ ভাগ টাকা খরচ হলেও বাকি টাকার কোন হিসাব দিতে পারেননি প্রধান শিক্ষক বাবুলাল শর্মা।পরে অভিযুক্ত বাবুলাল শর্মা ও অভিযোগ কারি মোহাম্মদ আব্দুল হামিদকে মিলিত হওয়ার পরামর্শ দেন তদন্ত কারি কর্মকর্তা দ্বীন মোহাম্মদ। এতে রাজি না হয়ে আব্দুল হামিদ বলেন দুর্নীতির বিরুদ্ধে আপোষ করবোনা।এমনকি আব্দুল হামিদকে অভিযোগ তুলে নিতে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন তদন্ত কারি কর্মকর্তা। আব্দুল হামিদ সাক্ষর না করে সুষ্ঠু তদন্ত না হওয়ার আশঙ্কায় ভুগছেন।  এব্যাপারে তদন্ত কারি কর্মকর্তা দ্বীন মোহাম্মদের কাছে দুর্নীতি প্রমানিত হয়েছে কি না জান্তে চাইলে তিনি জানান কিছু অনিয়মতো হয়েছেই। আমি দু,পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করি এবং নথিপত্র দেখে দুজনকেই বিষয়টি মিট করে দিতে চাইছিলাম। কিন্তু পারিনি। আপনার ওপর অভিযোগ কারির আস্থা নেই কেন জান্তে চাইলে তিনি জানান পক্ষে গেলে আস্থা থাকে আর বিপক্ষে গেলে কারো আস্থা থাকেনা। অভিযোগ কারি আব্দুল হামিদ জানান তদন্ত কারি কর্মকর্তা অভিযুক্ত ব্যাক্তির কাছ থেকে উৎকোচ গ্রহন করে তার পক্ষে প্রতিবেদন দিয়েছে। এ কথা বাবুলাল শর্মার সাথে থেকে যারা দুর্নীতিতে সহযোগিতা করেছে তারাই বলে বেড়াচ্ছে টাকার বিনিময়ে তদন্ত কারি কর্মকর্তা বাবুলা শর্মার পক্ষে প্রতিবেদন দিবে। প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে দুর্নীতিবাজরা পার পেয়ে যায় এ জন্যই সমাজ থেকে বৈষম্য দুর হচ্ছে না।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code