শিরোনাম
রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীপুর পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান

Coder Boss / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদী’র বাংলা বাজার এলাকা এবং শ্রীপুর পাথর কোয়ারী’তে সরকারি ব্যবস্থাপনায় রাজস্ব আদায় করে বালু মিশ্রিত পাথর উত্তোলনের ব্যবস্থা করার দাবী জানানো হয়েছে

 

সিলেট:: উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীর বাংলা বাজার এলাকা এবং শ্রীপুর পাথর কোয়ারী’তে সরকারি ব্যবস্থাপনায় রাজস্ব আদায় করে বালু মিশ্রিত পাথর উত্তোলন সহ সংশ্লিষ্ট এলাকা ইজারাভুক্ত করণ, বারকি (নৌকা) শ্রমিকদের কর্মসংস্থান তৈরী করা সহ অত্র অঞ্চলে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের দাবী জানিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া’র কাছে একটি প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এই প্রস্তাবনা হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া উন্নয়য়ন মুলক প্রস্তাবনা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করার

আশ্বাস দেন।

Manual2 Ad Code

প্রস্তাবনায় এত উল্লেখ করা হয়, জৈন্তাপুর ইউনিয়ন এলাকার বিভিন্ন মৌজার মধ্যে দিয়ে কয়েক’টি নদী ও খাল বয়ে গেছে। নদী ও খালগুলোতে প্রাকৃতিক ভাবে অসংখ্য বালু-পাথর মজুদ হয়ে রয়েছে।

Manual2 Ad Code

যার ফলে নদীর নাব্যতা হারানোর পাশাপাশি খালগুলো ভরাট হবার উপক্রম হয়েছে।

এসব স্হানগুলো হতে নাব্যতা সংকট নিরসন ও খালের স্বাভাবিক পানির গতিপথ ঠিক রাখতে সরকারি রাজস্ব আদায় করে বালু উত্তোলনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে সংশ্লিষ্ট এলাকায় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘনঘন পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হতে অত্র এলাকার জনসাধারণ ও ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি রক্ষা পাবে।

Manual4 Ad Code

এব্যাপারে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, শ্রীপুর, আসামপাড়া, লক্ষিপুর ১ম খন্ড, লক্ষিপুর ২য় খন্ড, ডুলটিরপাড়, চাতলার পাড়, বাওনহাওর, শেওলারটুক ও নলজুরী অংশের কথ বলা হয়েছে। তিনি বলেন, উক্ত এলাকায় বালু উত্তোলনের ব্যবস্থা করা হলে সাধারণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি নদী ভাঙন খাল ভরাটের হাত থেকে ইউনিয়ন বাসী অনেকটা রক্ষা পাবেন এবং এটি এখন ইউনিয়ন বাসীর প্রাণের দাবী।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল,ইউপি সদস্য জালাল উদ্দিন, নজির আহমেদ,সদস্য আব্দুল কাদির,সংবাদকর্মী বিলালুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code