শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

উৎসব মুখর পরিবেশে বাদাঘাট বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্নসভাপতি নজরুল, সাধারণ সম্পাদক হারুন

সিলেট নিউজ ডেস্ক : / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

সোহেল আহমদ সাজু, তাহিরপুর (সুনামগঞ্জ) :

Manual8 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ “বাদাঘাট বাজার”  বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে বিকাল ৪ টা পর্যন্ত এক নাগাড়ে ভোট গ্রহণ চলে। ভোটের ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম সিকদার। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্দি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্দি মোরগ প্রতীকে পেয়েছেন ওবায়দুর রহমান শাওন পেয়েছেন ২৬২ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ। তিনি সিএনজি প্রতীক নিয়ে পেয়েছেন ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান। তিনি দোয়াত- কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪০৭ ভোট। রাত সাড়ে ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাদাঘাট বণিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন।

নির্বাচনে বাদাঘাট দাখিল আওয়ামী মাদ্রাসার

ভোট কেন্দ্রের ৪ টি বুথে ১ জন প্রিসাইডিং, ৪ জন সহকারী, ৮ জন পুলিং এজেন্ট ভোট গ্রহণ করেন। নিরাপত্তার দায়িত্ব পালন করেন ৩০ জন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। এ বাজারে মোট ভোটার সংখ্যা ১২২৯ জন । এখানে সভাপতি পদে ৭ জন, সহ- সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন এবং কোষাধক্ষ পদে ৩ জন সহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এখানে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছেন মো. আজিজুর রহমান (ছাতা), মো. আব্দুল গণি (ঈগল) মো. আবুল হোসেন (চাকা), মো. আমির শাহ (চেয়ার), মো. নজরুল ইসলাম সিকদার (ঘোড়া), মো. রুহুল আমিন (আনারস), সেলিম হায়দার (মোটরসাইকেল)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছেন, আব্দুর রউফ (সিএনজি), ইসলাম উদ্দিন (কলসি), ফারুক মিয়া (টিউবওয়েল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেছেন, মো. আবুল কালাম(হেলিকপ্টার), কাজী আবুল ফজল (আম), ওবায়দুর রহমান শাওন (মোরগ), শেখ শফিকুল ইসলাম (তালাচাবি), শাহিন মিয়া ( ফুটবল), সাইফুল ইসলাম (বাইসাইকেল), মো. সিরাজ মিয়া (মাছ), হারুন অর রশিদ (বৈদ্যুতিক পাখা)।

Manual5 Ad Code

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করেছেন, মুখলেছুর রহমান(দোয়াত কলম) রবিউল আওয়াল (ডাব) শহিদুল ইসলাম (দেওয়াল ঘড়ি)।

Manual3 Ad Code

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম ভোট কেন্দ্র পরিদর্শন করতে এসে বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রিতিকর ঘটনা ছাড়া সুন্দর ভাবে নির্বাচনের ভোট গ্রহণ সমপ্ন করায়রবাজারের ভোটার, প্রার্থী সহ নির্বাচন কমিশনের সবাইকে ধন্যবাদ জানান।

বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন  কমিশনার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব বলেন, সকাল ৯ টা থেকে স্বতঃস্ফূর্ত ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি বাজারবাসী সহ নিয়োজিত  আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code