শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের মতবিনিময়

Coder Boss / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

Manual6 Ad Code

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-০৩ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান

 

Manual3 Ad Code

তৈয়বুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান।

সোমবার(১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

Manual5 Ad Code

শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মামুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান।

এডভোকেট ইয়াসীন খান বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগণের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি।

Manual1 Ad Code

তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়েগেছে। আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাগারে ছিল। আমার বিরুদ্ধে ৩৬ টি মামলা হয়েছে। আমরা এসব মোকাবিলা করে জনগনের পাশে ছিলাম। আগামী দিনে বৈষম্য দুর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় জামায়াত ইসলামী। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা চান।

 

Manual6 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, দিরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আল আমিন, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, শ্রমজীবী সংগঠনের উপজেলা সদস্য মোঃ তাজুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সজিব আহমেদ, বর্তমান সভাপতি আফসার আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি দিলোয়ার হোসেন, দরগাপাশা ইউনিয়নের উলামা মাশায়েখ সেক্রেটারি হাফেজ এনামূল হক সহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ প্রমুখ৷

 

সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code