শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

Bappy Deb / ৬৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

বাপ্পি দেব (শ্রীমঙ্গল প্রতিনিধি):

সাংবাদিকতা পেশার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। একইসঙ্গে নতুন প্রজন্মের গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মিলনমেলার আয়োজনও করা হয়।

 

Manual6 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগের সর্বাধিক বইয়ের লেখক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ।

 

বিশেষ সম্মাননা প্রদান করা হয় সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখা চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে:-

১) রম্যাংশু দেব রায় রানা (কানাডা প্রবাসী,৭০-এর দশকের প্রবীণ সাংবাদিক)।

২) মুজিবুর রহমান রেনু (আমেরিকা প্রবাসী,শ্রীমঙ্গলের প্রাক্তন সিনিয়র সাংবাদিক)। 

৩) মো. রেফুল মিয়া (লন্ডন প্রবাসী,শিক্ষানুরাগী ও সাংবাদিকতা-সুহৃদ ব্যক্তিত্ব)।  

৪) মো. লতিফ মিয়া (লন্ডন প্রবাসী সমাজসেবক ও মিডিয়া পার্টনার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন।

 

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;-

১) রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন।

২) শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

৩) ফারিয়া শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দত্ত হাবুল। 

৪) সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী।  

৫) সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম,ইমন দেব চৌধুরী।

৬) যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।

৭) সিনিয়র সাংবাদিক অসীম পাল শ্যামল,রাসেল আহমদ, আল ইব্রাহিম ও বর্ণ চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি দেশের গণতন্ত্র ও উন্নয়নের মূল ভিত্তি হলো সাংবাদিকতা। সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না,বরং সামাজিক,অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভবিষ্যৎ পরিবর্তনের গতিপথ তৈরি করেন।

 

একটি জাতির সঠিক দিকনির্দেশনায় সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে,অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যান।

 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের এই আয়োজন শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও শ্রীমঙ্গলের সাংবাদিকদের গুরুত্ব ও অবদানের স্বীকৃতি বহন করে। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, আমেরিকা ও লন্ডনে প্রবাসী সাংবাদিকদেরও সম্মাননা দেওয়া হয়েছে,যা এ আয়োজনকে নতুন মাত্রা দিয়েছে।

 

Manual7 Ad Code

সাংবাদিকতার এই পথচলায় ভবিষ্যতেও শ্রীমঙ্গলের সাংবাদিকরা নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাবেন—এমন প্রত্যাশা করেন আমন্ত্রিত অতিথিরা।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code