শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দৈনিক যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

জামরুল ইসলাম রেজা / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

প্রধান কার্যালয় দখল ও ঠুনকো অজুহাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর দুই ঘটিকার সময় ছাতক ট্রাফিক পয়েন্টে ছাতক অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।দৈনিক যায়যায়দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন।।

Manual2 Ad Code

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন।

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ছাতক পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন,
ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিলোয়ার হোসেন,গণ অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার আহবায়ক ডাঃ আজহার আলী,ছাতক উপজেলার সদস্য সচিব হাফিজ আবুল হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন জয়, আদিল রিফাত, মাছনুন চৌধুরী, আব্দুল হক, কিবরিয়া হাসান, রাজিব, আবু বকর প্রমুখ।

Manual1 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনগণের প্রিয় পত্রিকা হিসেবে পাঠকের মন জয় করেছে।
বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তি।
অনতিবিলম্বে পত্রিকার ডিক্লিয়ারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যাবস্থা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code