শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের দোয়া ও ইফতার মাহফিল

সিলেট নিউজ ডেস্ক : / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টের হলরুমে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে স্থানীয় সময় সোমবার উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জুলাই বিপ্লবে সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ শাহাদাতবরণকারী সকল শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোঃ আসয়াদুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী তাহমিদ হোসেন খানে পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় সভাপতি ও এমএসটিভি ইউকের সম্পাদক মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইটস অব দ্যা পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফি, তরুণ আইনজীবী সাইফুর রহমান পারভেজ ও বিশিষ্ট কমিউনিটি নেতা রফিকুল ইসলাম এমদাদ।

মানবাধিকার কর্মী বিলাল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোর্শেদ আহমদ খান, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারির আরিফ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, লন্ডন মহানগর শাখার সভাপতি আশরাফ আহমেদ, সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, ইষ্ট লন্ডন শাখার সভাপতি আবদুল হামিদ শিমুল, সাংগঠনিক সম্পাদক রাহিদ আলী, মো: অলিউর রহমান, ইআরআই-এর সহ সভাপতি মো: হাসনাত আল হবিব, কেন্দ্রীয় সহ সেক্রেটারী জামাল উদ্দীন আহমদ, মো: শাহ জালাল চৌধুরী, মো: মাহিম আহমদ আবুল কালাম আজাদ, এনবিসির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ফয়ছল আলম।

উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সেক্রেটারী মিনহাজ উদ্দীন খান, মো: আমিনুর রহমান, সহ-প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু, সুহান আহমেদ, কামরান হুসাইন, ফয়ছল আহমেদ, মো: আবির, মো: সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আফজাল হুসাইন, আমিনুর রহমান, আব্দুল ওয়ালি, শরিফ আহমেদ মোর্শেদ, মো: সিরাতুল ইসলাম আবির, সাজিদুর রাহমান সোহান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক মো ফজল আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী ফারিয়া আক্তার সুমি, সাংবাদিক মোঃ আব্দুল কাদের জিলানী, শেখ বোরহান উদ্দিন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করে তাদের পরিবারকে সরকারি সাহায্যের কার্যকর উদ্যোগ নিতে হবে।

Manual8 Ad Code

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে এখন আবার জুলাই বিপ্লবের ইতিহাসকে বিকৃত করতে চায়, তাদেরকে হুশিয়ার করে বলেন যারা ইতিহাস বিকৃত করবে তাদের স্থান হবে ডাস্টবিনে। শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিজাম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code