শিরোনাম
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জৈন্তাপুরে বিলের ইজারা নিয়ে আ.লীগ-বিএনপি দুই নেতার বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ চারণ কবি মুখলেছ উদ্দিনের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা-২০২৬’ পৌঁছাল, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ ​ঢাকা-১৪ আসনের এমপি বেরিষ্টার মীর আহমাদ বিন কাসেম এর  পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা

সিলেট নিউজ ডেস্ক : / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

বাহাউদ্দীন তালুকদার :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (২৫ ডিসেম্বর ২৫) বিকেলে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, সাভার থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাজী মোঃ শহীদুল ইসলাম।

Manual7 Ad Code

প্রধান অতিথি সাভার থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাজী মোঃ শহীদুল ইসলাম ও
বলেন, সামনে আমাদের সুদিন,সেই ধারাবাহিকতার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ক্ষতি হয় এমন ধরণের কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা তিনি উপস্থিত নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে তিনি বলেন, টেন্ডার বাজি, চাঁদাবাজি, থানার দালালিসহ সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তারকারী কেউ আমাদের দলের নেতা-কর্মী বা সমর্থক হতে পারে না।

তিনি আরো বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান নির্দেশনায় যে নির্দেশ প্রদান করবেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, এর বাইরে আমরা কোন কিছু বুঝি না। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Manual8 Ad Code

সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ সাচ্চু, সাভার থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মাহমুদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code