শিরোনাম
বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮ জগন্নাথপুরে সরকারি খাস জমিতে থাকা ৫টি পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করার অভিযোগ শ্রীমঙ্গলে মা সমাবেশ:নিরাপদ মাতৃত্বে স্বাস্থ্যসেবার উদ্যোগ লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা!
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধানক্ষেতের বিরোধে হত্যা,মূল ঘাতক সোহেল ধরা

Bappy Deb / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

Manual7 Ad Code

বাপ্পি দেব (শ্রীমঙ্গল প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল মিয়াকে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ঘটনাটি ঘটে গত ৭ মে সকালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়া এলাকায়। স্থানীয় কৃষক মাসুক মিয়ার বসতবাড়ির পাশের জমিতে ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে সোহেল মিয়াসহ তার সহযোগীরা মাসুক মিয়াকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

স্থানীয়রা আহত মাসুককে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মাসুক মিয়া মৃত্যুবরণ করেন।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

 

পরবর্তীতে গতকাল (৮ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার পুলিশ অভিযান চালিয়ে সুরমাভ্যালি এলাকা থেকে মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করে। তার বাড়ি ভূনবীর এলাকায়। পুলিশ জানিয়েছে,সোহেল মিয়াকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়দের মতে,এ ধরনের ঘটনায় দ্রুত অভিযানে পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এলাকাবাসী।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code