শিরোনাম
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনা সভা পরিবারতন্ত্র আওয়ামী লীগ বা শেখ পরিবারের পৈতৃক সম্পদ আওয়ামী লীগ’ এমন প্রথা ভাঙ্গতে হবে শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি,বেকারিতে অনিয়ম,৬০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ জগন্নাথপুরে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

Coder Boss / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
Oplus_131072

Manual3 Ad Code

নিজস্ব সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্যতম পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২৬ মে)  বেলা ১১ টায় দাখিল ২০১১ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এই। মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

আমাদের মনন ও স্বপ্নগুলোকে যারা মনে ধারণ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে মিলিত হন এক অপূর্ব মিলনমেলায়।

 

২০২৫ সালের এই ২৬ মে সোমবার, দীর্ঘ প্রতীক্ষিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ নুরুল হক। এসময়ে বক্তব্যে তিনি বলেন, “একজন শিক্ষকের সত্যিকারের সফলতা তখনই আসে, যখন তার শিক্ষার্থীরা কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে ফিরে আসে। আজকের এই আয়োজন সেই মূল্যবান উদাহরণ।

 

এদিন মোট ১৯ জন শিক্ষককে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ হাদিয়াও তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অনন্য উপহার হিসেবে গ্রহণ করেন তাঁরা।

 

এই সম্মাননা প্রদান করেন দাখিল ২০১১ ব্যাচের ৪০ জন ছাত্রছাত্রী, যাঁদের মধ্যে ৯ জন প্রবাসে থাকলেও সকলে একত্রে অংশগ্রহণ করেছেন এই আয়োজনে। দেশ-বিদেশে অবস্থান করেও তাঁরা ঐক্যবদ্ধভাবে এই শ্রদ্ধা জ্ঞাপনে যুক্ত ছিলেন, যা অনুষ্ঠানটিকে করে তোলে আরও তাৎপর্যময় ও অনন্য। শিক্ষকদের হাতে স্মারক ও হাদিয়া তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে, শিক্ষকদের অবদান, ও মাদ্রাসার প্রতি ভালোবাসা স্মরণ করেন। অনেকে বলেন, “আমাদের জীবনে যা কিছু অর্জন, তার ভিত্তি এই মাদ্রাসা। আজ এখানে ফিরে আসতে পেরে আমরা গর্বিত।

 

দীর্ঘ সময় পর সহপাঠী ও শিক্ষকদের সাথে মিলিত হয়ে দাখিল ২০১১ ব্যাচের শিক্ষার্থীরা দিনটি স্মরণীয় করে রাখেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

Manual2 Ad Code

 

মোঃ সফিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code