সিলেট নিউজ ডেস্ক :
চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক ও কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রাপ্ত
ছোট থেকেই শুনে এসেছি সময়ে নাকি সব বদলায়
কিন্তু তার কোন প্রমাণ পাচ্ছি না কি করে হয় কোথায়।
তাও শুনেছি রাজার সুখে হয় নাকি প্রজার সুখ
রাজার সুখ থাকলেই জনতার আনন্দে ভরে বুক।
সরকার যদি হয় বিড়াল তপসী স্বৈরাচার
নেতা হয় তখন সব মদখোর চোর বাটপার।
কেউ যদি প্রতিবাদ করে তারে নিয়ে জেলে ভরে
সাক্ষী প্রমান ছাড়াই তার আইন আদালতের বিচারে
ইচ্ছা করেই যারে তারে ফাঁসির রায় কার্যকরী করে।
আর দেশের জনতা চোখ বুজে যতসব সহ্য করে
এই অবস্থা চালিয়েছিল এদেশের স্বৈরাচার সরকার
বাকশক্তি ছিলনা কেড়ে নিয়েছিল ন্যায্য অধিকার।
সেদিন এই আলী আহাম্মদ রফিক শফিকের মত শিক্ষকেরা
অনেকের চোখ কান থাকতে অন্ধ বধির হয়ে গিয়েছিল তারা ।
বুক ফেটে গিয়েছিল মুখে বলতে পারেনি সত্য কথা
জোরে চিৎকার করে কাঁদতেও পারেনি বুক ভরা ছিল ব্যথা।
এ কথাও ঠিক কাক, চুড়ুই, তীর দেখলেই
দেয় তারা উড়া
তাই হল স্বৈরাচার পালিয়ে গেছে আর চুর বাটপার দেশ ছাড়া
এইতো নিমিষে ভেঙ্গে গেল কারো না কারো সুখের আয়না
ভেবে দেখেছ কি আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেন না।
যাহোক এলাকার জনগণ এই নবনির্বাচিত কমিটি শিক্ষকও কর্মচারীর প্রতি
আশাতীত সুশিক্ষায় গড়ে উঠবে সোনার ছেলে ঘরে ঘরে জ্বলবে জ্ঞানের বাতি।