শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সভায় ছাত্রদলের ক্ষোভ

সিলেট নিউজ ডেস্ক : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

Manual6 Ad Code

মামুন মুন্সি, দোয়ারাবাজার:

Manual6 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়নভিত্তিক বিএনপির কর্মী সভা চলমান রয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতারা।

লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদল বিগত স্বৈরাচার আমলে যে ঘাম, শ্রম, ত্যাগ স্বীকার করেছে তা সবার জানা। ছাত্রদল দলের মূল শক্তি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ সামনেও দেবে। অথচ দলের বর্তমান সময়ে বিগত স্বৈরাচারের চামচারা আজ দলের সর্বোচ্চ স্থানে। লক্ষীপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ইউনিয়ন ছাত্রদলকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই।”

ছাত্রদল নেতা ইফতেখার হোসেনও একই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ছাত্রদল হলো দলের মূল চালিকা শক্তি। অথচ আজ আমাদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

Manual5 Ad Code

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সানি বলেন, “আমরা অতীতে অনেক নির্যাতন-অত্যাচার সহ্য করেছি। অথচ আজ নিজেদের দলের অভ্যন্তরেই বৈষম্যের শিকার হচ্ছি। সিনিয়রদের কাছে অনুরোধ, আপনারা ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করুন,আমার নিজ ইউনিয়ন বোগলাবাজারে বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিবে দূরের কথা আমার নামটাও বলেনি।”

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাজিদ বলেন, “ছাত্রদল সব সময় দলের প্রতিটি কর্মসূচিতে অক্লান্ত পরিশ্রম করে। আজকের ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে মনে করছি।”

Manual7 Ad Code

দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব বলেন, “ছাত্রদল অতীতে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। এ পর্যায়ে এসে ছাত্রদল নেতাকর্মীদের অবমূল্যায়ন খুবই দুঃখজনক। যারা অবমূল্যায়ন করবে, তাদের ছাড় দেওয়া হবে না।”

Manual7 Ad Code

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু বলেন, “প্রতিটি কর্মীসভায় সময় সীমিত থাকে, সবার বক্তব্য শোনা বা মূল্যায়ন করা সবসময় সম্ভব হয় না। তবে ছাত্রদল বিএনপির প্রাণ, তাদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মো:মামুন মুন্সি 

দোয়ারাবাজার সুনামগঞ্জ। 

মোবা: 01889458207


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code