বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লুকমান আহমদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুলাউড়া হয়ে নির্বাচনী এলাকায় প্রবেশের পর জুড়ীর মানিকসিংহ এলাকায় তাঁকে মোটর শোভাযাত্রা সহকারে বরণ করা হয়। এরপর নির্বাচনী এলাকার ১০টি স্থানে তিনি পথসভায় বক্তব্য রাখেন। এসময় সড়কে নেতাকর্মীর ঢল নামে।
দলীয় সূত্রে জানা গেছে, লুকমান আহমদ কাতার শাখা খেলাফত মজলিসের সহ সভাপতি। সম্প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত করা হয়। প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি প্রথমবার দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রথম নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানা জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকা থেকে কয়েকশ মোটরসাইকেল ও গাড়ি বহরে শোভাযাত্রা সহকারে বরণ করেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ, দাসেরবাজার, আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পৃথক পৃথক পথসভায় অংশ নেন।
নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্য প্রার্থী মৌলভী লুকমান আহমদের সাথে ছিলেন খেলাফত মজলিস কাতার শাখার সভাপতি মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস শহিদ, বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক জামাল আহমদ, সহ সভাপতি মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুমীনুর রহমান, খলিলুর রহমান, ফখরুল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর,
বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম সহ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।