শিরোনাম
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক : / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

জাকির হোসেন, বানারীপাড়া :

Manual4 Ad Code

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ৮ বছর পরে উৎসবমূখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছেল ২০ জুলাই রবিবার উজিরপুর উপজেলার গুঠিয়া বাইতুল আমান ভিউ কমপ্লেক্সের কমিউমিটি সেন্টারে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহে আলম মিয়ার সভাপতিত্বে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য কাউন্সিলে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পদের অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা এবং পৌর বিএনপির সভাপতি পদের অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা সমর্থন দিলে একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহে আলম মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ মৃধা। এছাড়াও পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হোসাইন প্রিন্স এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয়  সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক নান্নু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (বানারীপাড়া -উজিরপুর) বরিশাল ২ আসনের জনপ্রিয় নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মোহাম্মদ হায়দার আলী লেলিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, প্রমূখ। সম্মেলনে বরিশাল জেলা( দক্ষিণ) বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন খান জানান উপজেলা ও পৌর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অতি শীঘ্রই ঘোষণা করা হবে। এছাড়াও তিনি বলেন বিগত ১৭ বছরে আওয়ামী সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার এবং ত্যাগী বিএনপি নেতাকর্মীদের নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এদিকে নবনির্বাচিত বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে  এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলল শুভেচ্ছা জানিয়েছেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code