শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

সিলেট নিউজ ডেস্ক : / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

মুক্তিযুদ্ধের শুরুর দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তান থেকে দুই মাসের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। তখন তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট।

২৫ শে মার্চের কাল রাতের সময় পাকবাহিনী যখন অকাতরে মানুষ মারছিল তখনও তিনি তার গ্রামের বাড়ি নরসিংদীতেই।

পাকবাহিনীর এমন বর্বর হত্যাকান্ড দেখে
নিজেকে আর স্থির রাখতে পারলেন না তিনি। দিনরাত ভাবতে লাগলেন কি করা যায়।

সেই ভাবনা থেকেই অত্যন্ত ঝুঁকি নিয়ে খুলে ফেললেন একটা ট্রেনিং ক্যাম্প। যেসব বাঙালি যুবকরা যুদ্ধ করতে আসতো তিনি তাদেরকে ট্রেনিং দিতে লাগলেন

বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে একটা যোদ্ধা বাহিনীও গড়ে তুলেছিলেন।

Manual8 Ad Code

তারপর ১৯৭১ এর এপ্রিলের দিকে তাদের ঘাঁটির উপর পাকিস্তান বিমান বাহিনী বোমাবর্ষণ করে।

সেদিন মতিউর রহমান বলেছিলেন- যারা বোমা ফেলছে তারা হয়তো আমারই কোন ছাত্র, আজকে আমার উপর, আমার দেশের উপর বোমা ফেলছে।

তারপর ক্যাম্পের পাশ থেকে একমুঠো মাটি হাতে নিয়ে দৃঢ় কন্ঠে বলছিলেন- আমার দেশের মর্যাদা আমি রাখবই। আমাদের একটা যুদ্ধবিমান চাই। একটা বিমান পেলে তাদের দেখিয়ে দিতাম বাঙালি কি জিনিস!

এরপর দুই মাসের ছুটি শেষে তিনি আবার চলে যেতে চান পাকিস্তান বিমান বাহিনীতে।

কিন্তু তার স্ত্রী এবং বাবা-মা তাকে যেতে দিতে চাচ্ছিলেন না। কেননা তিনি যুদ্ধের সাথে জড়িত আছেন এটা জানতে পারলে পাকবাহিনীরা মেরে ফেলতো তাকে।

Manual7 Ad Code

কিন্তু মৃত্যুকে পরোয়া না করে পাকিস্তানে রওনা দেন তিনি। একটা যুদ্ধবিমান যে আনতেই হবে।

তখন বাঙালি অফিসারদের সন্দেহ করা হতো, চোখে চোখে রাখা হতো যাতে তারা কেউ মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে না পারে।

মতিউর রহমানের মাথায় সারাদিন তখন একটাই চিন্তা, একটা বিমান লাগবে, যে করেই হোক লাগবে। উনি পরিকল্পনা শুরু করেন।

তখন অন্য একটা বিমান হাইজ্যাকের পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় বাঙালি অফিসারদের উপর আরও কড়া নজর রাখা শুরু হয়।

এমনকি বাঙালি পাইলটদের বিমান নিয়ে উড়ার পারমিশনও বাতিল করা হয়।

Manual3 Ad Code

মতিউর রহমান বিপদে পড়ে যান, কিন্তু হাল ছাড়েন না।
সুযোগ খুঁজতে থাকেন কখন একটা ফাঁকফোকর আসে।

এর কিছুদিন পর উনার এক ছাত্র মিনহাজ রশিদ বিমান নিয়ে আকাশে উড়ার পারমিশন পায়। মতিউর রহমান খুশি হন, টার্গেট করেন সেই বিমানটাকে।

শিডিউল অনুযায়ী মিনহাজ রশিদ যখন টি-৩৩ যুদ্ধ বিমানটা স্টার্ট দিয়ে সামনে এগিয়ে যাবে তখন মতিউর রহমান ছিলেন রানওয়ের পাশে।

তারপর হাত নেড়ে বুঝালেন বিমানের পাখায় সমস্যা।
আদতে পাখাতে কোন সমস্যাই ছিল না।

মিনহাজ রশিদ বিমানের দরজা খুলে দিল। দরজা খুলতেই আচমকা ভিতরে ঢুকে মিনহাজকে ক্লোরোফোর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেন মতিউর রহমান।

তারপর লাফিয়ে বসে পড়েন পাইলটের সিটে। চালাতে শুরু করেন বিমানটা। উদ্দেশ্য ছিল- বিমানটা নিয়ে ভারত হয়ে বাংলাদেশে চলে আসবেন। এ বিমানটা মুক্তিযুদ্ধের কাজে লাগাবেন।

কিন্তু মিনহাজ রশিদ অজ্ঞান হবার আগে কন্ট্রোল টাওয়ারকে বলে ফেলেছিল- আই হ্যাভ বিন হাইজ্যাকড।

মতিউর রহমান বিমান নিয়ে যখন পাহাড়ি এলাকার কাছাকাছি চলে আসেন তখন দেখতে পান অন্য একটা বিমান এবং হেলিকপ্টার তাকে ধাওয়া করছে।

সেগুলো কন্ট্রোল রুম থেকেই পাঠানো হয়েছিল।

মতিউর রহমান স্পিড বাড়াতে থাকেন, যে করেই হোক বিমানটা দেশে নিয়ে আসতেই হবে। কিন্তু বিপত্তি ঘটে মিনহাজের জ্ঞান ফিরায়। সে জ্ঞান ফিরার পর ধ্বস্তাধস্তি শুরু করে।

মিনহাজের ধ্বস্তাধস্তি এবং অন্য বিমানের আক্রমণে টিকতে পারেন না মতিউর রহমান। বিমানটা সেখানেই ক্র্যাশ করে।

মিনহাজ এবং মতিউর রহমান দুজনেই মারা যান।

তখন পাকিস্তান সরকার মিনহাজ রশিদের লাশ দাফন করেছিল জাতীয় বীর হিসেবে আর মতিউর রহমানের লাশ দাফন করেছিল বিশ্বাসঘাতক হিসেবে।

মিনহাজ রশিদের কবরে খোদাই করে লেখ ছিল সে একজন বীর আর মতিউর রহমানের কবরে উর্দুতে লেখা ছিল- ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার।

অর্থাৎ এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক।

Manual2 Ad Code

মতিউর রহমানের কবর পাকিস্তানেই ছিল। দেশ স্বাধীন হবার ৩০ বছর পর ২০০৬ সালে তার লাশ বাংলাদেশে এনে আবার পুনরায় সমাধিত করা হয় এবং বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়।

মতিউর রহমান হয়তো পাকিস্তানীদের কাছে একজন বিশ্বাসঘাতক ছিলেন কিন্তু বাংলাদেশের জন্যে ছিলেন একজন বীরশ্রেষ্ঠ।

নিজ দেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্যে, দেশকে স্বাধীন করার জন্যে এত আরাম-আয়েশের জীবন ত্যাগ করেছিলেন তিনি।

সবশেষে নিজের জীবনটাই উৎসর্গ করে দিলেন।

তার ইচ্ছে ছিল একটাই- দেশটা স্বাধীন হোক, দেশের মানুষগুলো মুক্ত হোক।

সে-ই সাহসী মানুষটার মৃত্যুবার্ষিকী-ই আজ।

অথচ ‘বিনম্র শ্রদ্ধা’ জানানোর কেউ নেই, মৃত্যুবার্ষিকিতে কোন আলোচনা নেই, শোকাহতও হয় না কেউ।

এমনকি তাদের এই বীরত্বপূর্ণ সাহসিকতার গল্পগুলোও শোনানো হয় না জাতিকে, যেন ইতিহাস থেকেই মুছে ফেলা হয়েছে তাদেরকে।

জাতীর পিতা নামক একজনের অবদান তুলে ধরতে গিয়ে বাকিদের অবদান যেন মুছেই ফেলা হয়েছে বই থেকে।

মুক্তিযুদ্ধের অবদানের নাম করে শুধুমাত্র একজনকে বিনম্র শ্রদ্ধা জানাতে গিয়ে এমন শতশত মতিউর রহমানদের ভুলে যাই আমরা।

যুগে যুগে এদেশে মাওলানা ভাসানী, ওসমানী, মতিউর রহমানদের মতো সাহসীরা প্রাণ দেয় ঠিকই কিন্তু রয়ে যায় অগোচরে!

লেখা- Ibrahim Khalil Shawon


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code