শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে বাসচাপায় গুরুতর আহত রনবাবু সিংহ

SATYAJIT DAS / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

সত্যজিৎ দাস:

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনবাবু সিংহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে শমসেরনগর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তার মুখমণ্ডল ও বুকে গুরুতর আঘাত লাগে।

Manual8 Ad Code

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানিয়েছেন, রনবাবু সিংহের অবস্থা আশঙ্কাজনক।

Manual1 Ad Code

এদিকে প্রিয় শিক্ষকের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্কুলের সামনে সড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা দোষী বাসচালকের দ্রুত গ্রেফতার,শাস্তি এবং আহত শিক্ষকের উন্নত চিকিৎসার দাবিতে স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করে অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

স্থানীয়রা জানান,রনবাবু সিংহ একজন বিনয়ী ও দক্ষ শিক্ষক হিসেবে এলাকায় অত্যন্ত সুনাম অর্জন করেছেন। তার দুর্ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Manual3 Ad Code

এলাকাবাসী ও শিক্ষার্থীরা দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত শিক্ষকের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code