শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে মুদি দোকানদের পরিবারকে হুমকি:থানায় অভিযোগ দায়ের

Coder Boss / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:-সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামের এক মুদি দোকানদের পরিবারের ওপর প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দিয়েছে সিলেট মহানগর ৪নং ওয়ার্ডের সাবেক পলাতক ছাত্রলীগ সভাপতি সাব্বির আহমেদ (৩৩) ও তার মা ছাইয়ারা বেগম, হোসাইন আহমেদ এবং সামুল আহমেদ। তারা প্রায়ই সাদেক আহমেদ (৪০), পিতা: মৃত মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বিষয়টি এলাকায় সর্বজনবিদিত হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযোগে জানা যায়, সাদেক আহমেদের বাড়ির সংলগ্ন সরকারি রাস্তা ও সরকারি খালের পাশে তিনি কিছু ফুলের গাছ, ফলের গাছ, বোরা গাছ এবং মুর্তা বাগান লাগিয়েছিলেন। কিন্তু খালের অপরপাশের বসতবাড়ির মালিক ছাইয়ারা বেগম (৬৫), স্বামী মৃত মাওলানা অব্বাস আলী। স্বামীর মৃত্যুর পর থেকেই স্থানীয় বখাটে হোসাইন আহমেদ (২৫), পিতা মৃত মালিক মিয়া, এবং সামুল আহমেদ (৩৫), পিতা শামসির আলী ঐ বাড়িতে আসা-যাওয়া শুরু করে এবং মাঝেমধ্যে রাতযাপনও করে।

 

গত ২৬/০৭/২০২৫ তারিখে সাদেক আহমেদ রাজাগঞ্জ বাজারে অবস্থানকালে ছাইয়ারা বেগম, হোসাইন আহমেদ ও সামুল আহমেদ মিলে তার লাগানো গাছ ও চারা কেটে ফেলতে থাকে। খবর পেয়ে সাদেক ঘটনাস্থলে গেলে তারা অশ্লীল ভাষায় গালাগালি করে এবং ধারালো দা ও সুপারি গাছের লাঠি দিয়ে তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে স্থানীয় দুদু মিয়া চৌধুরী (৭০), লজন মিয়া চৌধুরী (৫০), নজরুল ইসলাম চৌধুরী (৪০)সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে সাদেকের প্রাণ রক্ষা হয়। তবে গাছ ও চারাগুলো কেটে উপড়ে ফেলে তারা নিজেদের বাড়ির ভেতরে নিয়ে যায়।

Manual2 Ad Code

 

পরে স্থানীয় মেম্বারকে জানালে তিনি উভয় পক্ষকে সালিশে বসার প্রস্তাব দেন। সাদেক তা মেনে নিলেও অপর পক্ষ নানা তালবাহানা করে। গ্রাম্য মুরব্বিরাও চেষ্টা করলেও ব্যর্থ হন। এর পর থেকে হোসাইন ও সামুল প্রায় রাতেই সাদেকের দোকান ও ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পরিবারের শিশু সন্তানরা আতঙ্কে কেঁদে ওঠে। সাদেক বাইরে গিয়ে দেখলে তারা দ্রুত নিজেদের গেট বন্ধ করে ভেতরে চলে যায়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা করছেন।

 

উল্লেখ্য, ছাইয়ারা বেগমের দুই ছেলে ও এক মেয়ে বিদেশে অবস্থান করছেন। বড় ছেলে কবির আহমেদ আয়ারল্যান্ডে সাব্বির

Manual4 Ad Code

আহমেদ কানাডায় এবং মেয়ে তাহমিনা পর্তুগালে থাকেন। তারা অর্থসম্পদে প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। ২০১৭ সালে সাব্বির আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি খাল ভরাট করে নিজ বাড়ির রাস্তা নির্মাণ ও খালের জমি দখল করেছিলেন। সে সময় সাদেক বাঁধা দিয়েছিলেন। এরপর থেকেই তাকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।

স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়ালকে জানান,অভিযোগের সততা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code