শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নলজুরি বাজারে ইউনিয়ন জামায়াতের গনসংযোগ ও যোগদান সভা

Coder Boss / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি বাজারে শুক্রবার (১০ অক্টোবর) ৩নং পূব জাফলং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক গনসংযোগ ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

Manual4 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি পরিষদের সহ সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ডা. আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মন্জুর আহমদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, ছাত্র শিবির নেতা শাকিল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ইমরান হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, তামাবিল পাথর চুনাপাথর ট্রেড ইউনিয়নের সভাপতি মনির আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অতীতের সকল গুম-খুন ও গণহত্যার বিচার করতে হবে। জামায়াত সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণ পুনরায় জামায়াতের প্রতি আস্থা রাখবে।”তিনি আরও বলেন,সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশবান্ধব উপায়ে চালুর মাধ্যমে শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এসময় তামাবিল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন নেতা মনির হোসেনের নেতৃত্বে প্রায় শতাদিক শ্রমিক ও সাধারণ জনতা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে নবযোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন আলহাজ্ব জয়নাল আবেদীন সহ অতিথিবৃন্দ।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code