বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন ঝুনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান স্যার সরকারি কর্মচারী থাকা সত্ত্বেও বিভিন্ন সভা-সেমিনার বা মিটিংএ উপস্থিত থাকতে দেখা যায়। তিনি এখানেই ক্ষেন্ত নন, বিএনপির ধানের শীষের মনোনয়ন (সম্ভাব্য) পাওয়া এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সাহেবের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে (৪ নভেম্ভর) স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, আব্দুর রহমান স্যার কয়েকজন শিক্ষককে সঙ্গে করে বিএনপির স্থানীয় কার্যালয়ে গিয়ে নাসির সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। এছাড়া বহুল প্রচারিত “ঘাটাইল মিডিয়া” নামে একটি ফেইসবুক আইডিতে একই মুহূর্তে একই ভিডিও সকলের নজর কেড়েছে। এবিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।