শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল

সিলেট নিউজ ডেস্ক / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানী মিরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার ১৬ নভেম্বর ২০২৫ইং তারিখে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটি ঘোষণা করেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা ও সাথে উপস্থিত ছিলেন উপদেষ্টা তালুকদার রুমী।সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আলোর সম্পাদক আমিরুজ্জামান আমির এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকের সমাচারের সম্পাদক এসএম জহিরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি: মোঃ জাকির হোসেন মোল্লা (দৈনিক খবর বাংলাদেশ), সহসভাপতি: মারুফ হায়দার দৈনিক নতুন সময়), সেলিম রায়হান (দৈনিক খবর) , এইচএম জামাল উদ্দিন (দি ডেইলি নিউজ স্টার) ও আজিজুল হাকিম (দৈনিক ইনকিলাব); যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আসাদুজ্জামান আসাদ (দৈনিক ভোরের চেতনা), কাজী ওবায়দুর রহমান (দৈনিক বাংলাদেশ), মীর আলাউদ্দিন (দিক দর্শন), মোঃ মুসা মিয়া (আনন্দ টিভি), মোঃ মনির হোসেন (জনতার বাংলা), সহসাধারণ সম্পাদক: মোঃ হেদায়েতউল ইসলাম নাসিম (বিডি আপডেট নিউজ ২৪ ডট কম), সাংগঠনিক সম্পাদক: মোঃ জাকির হোসেন শান্ত (দৈনিক জনজাগরণ); সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আলী মুবিন (আমাদের কন্ঠ), কোষাধ্যক্ষ: মোঃ রেজাউল করিম (অপরাধ সুত্র); দপ্তর সম্পাদক: আব্দুল করিম রনি (জাগো কন্ঠ ডট কম); প্রচার সম্পাদক: কৌশিক আহমেদ (মুভি বাংলা টিভি), সহপ্রচার সম্পাদক: মোঃ মোশারফ হোসেন মনা (দৈনিক বিজনেস ফাইল), সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক: মোঃ মসিউর রহমান সুমন( দৈনিক পাঞ্জেরী) ক্রীড়া বিষায়ক সম্পাদক: কাজী শরিফ নেওয়াজ লালন(আজকের সমাচার) সাংস্কৃতিক সম্পাদক: ভুইয়া কামরুল ইসলাম সোহাগ (প্রতিদিনের খবর ২৪), ধর্ম বিষায়ক সম্পাদক: হাজী মোঃ হানজালা এবং নির্বাহী সদস্য-১: মোঃ মাজেদুল ইসলাম সবুজ (চ্যানেল ৭১ টিভি), নির্বাহী সদস্য-২: মোঃ জুয়েল হোসেন (আনন্দ টিভি), মোঃ আসাদুজ্জামান নুর (এশিয়ান টিভি), মোঃ মিজানুর রহমান (আজকের সমাচার), মোঃ মাহাবুব আলম (দৈনিক নতুন সময়), যুবরাজ খান সবুজ (দৈনিক নতুন সময়), মোঃ মোখলেচুর রহমান শহিদ (বাংলা এ্যাফেয়ার্স), নুর হোসাইন ( দৈনিক ঢাকা প্রতিদিন), মোঃ রানা (চ্যানেল মুসকান), মোঃ সুমন খান (সংবাদ দিগন্ত), শরিফুল ইসলাম নাসা (নাসা টিভি) ও মোঃ সোহান (দৈনিক পাঞ্জেরী) মোট ৩৫ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তিতে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্তও হয়।
গত ৯ নভেম্বর মিরপুর ১ চিড়িয়াখানা রোডে শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা ১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা ১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা ১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাকের সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি সহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া মিরপুরে কর্মরত দুই শতাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code