শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মনোনয়ন বোর্ডে নজর কাড়লেন দুর্জয় দাশ গুপ্ত

সত্যজিৎ দাস / ৫৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ স্লোগানকে সামনে রেখে দুইদিনব্যাপী এ কার্যক্রমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমেছে মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকদের।

 

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার। এর আগে রবিবার প্রথম দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম মনোনয়নপ্রত্যাশী দুর্জয় দাশ গুপ্ত ও সোমবার বোর্ডের সামনে উপস্থিত হয়ে নিজের পরিকল্পনা ও ভিশন তুলে ধরেন।

 

সাক্ষাৎকার উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুর্জয় জানান,নবীগঞ্জ-বাহুবলের চা-বাগান এলাকায় নারী-পুরুষ শ্রমিকরা তাঁর সঙ্গে কথা বলে বহুদিনের জটিলতা ও সমস্যার কথা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে-

Manual3 Ad Code

বকেয়া মজুরি,আবাসন সংকট,স্বাস্থ্যসেবার ঘাটতি,নিরাপদ পানির অভাব,শিক্ষার সীমাবদ্ধতা।

 

Manual1 Ad Code

দুর্জয়ের ভাষ্য,“মানুষের এসব সমস্যাকে আমি নীতি-নির্ধারণী পরিকল্পনায় অগ্রাধিকার দিতে চাই।”

 

দলীয় সূত্র জানায়,গত ১২ নভেম্বর তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। তাঁর নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় আসার পর নবীগঞ্জ-বাহুবল এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

দুর্জয় দাশ গুপ্ত জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি ‘দ্য রেড জুলাই’ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে স্থানীয় পর্যায়ে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন।

 

নিজ এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন-

“মানুষের দোয়া ও আশীর্বাদ নিয়ে এগোতে চাই। প্রতিটি ঘরে যাচ্ছি,তাদের কথা শুনছি। আমি এখানকারই মানুষ-এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

 

তিনি জানান,নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা,কৃষি, দারিদ্র্য বিমোচন,শিল্পায়ন ও তথ্যপ্রযুক্তি খাতে বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন।

 

দুর্জয়ের ভাষ্য-

Manual7 Ad Code

“নবীগঞ্জ-বাহুবল বিশাল সম্ভাবনার দুই উপজেলা। যথাযথ নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে উন্নয়ন পিছিয়ে পড়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমি এই অঞ্চলকে এগিয়ে নিতে চাই। তরুণদের কর্মসংস্থান,নারীর ক্ষমতায়ন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

 

শেষে তিনি সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,তিনি প্রতিটি দ্বার-দ্বার ঘুরে মানুষের ভালোবাসা নেওয়ার প্রত্যাশা নিয়ে কাজ করছেন।

সিলেট নিউজ/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code