শিরোনাম
তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল জৈন্তাপুর, মাঠে নেতাকর্মীরা মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৭৪.৫১ শতাংশ শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা, ২০২৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম শুরু লালমোহনে প্রবাসী মায়ের ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে পুলিশের  তদন্ত প্রতিবেদন দাখিল। এখন জায়গা দখলেরও চেষ্টার অভিযোগ মৌলভীবাজারে এসএসসি:সাফল্যের আড়ালে বড় ঘাটতি খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিধন সূত্রধরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা জোনাল কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট শফিক মিয়া, সম্পাদক এইচ আর রুবেল, সাংগঠনিক ইসমাইল আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী আজমনি স্কুলে মীমের সাফল্য কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বতর্মানে রাজনীতি অঙ্গনে বড় খেলোয়ার কারা, বিএনপি, জামায়াত নাকি অন‍্য কেউ? চলছে সার্কাস

সিলেট নিউজ ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

অথই নূরুল আমিন:

Manual2 Ad Code

১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশে মধ‍্যবর্তী একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। এই মধ‍্যবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সবাই, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং উক্ত নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, ত্রয়োদশ জাতীয় নির্বাচন বলে চালিয়ে দিলো। আসলে এগুলো হয় হুজুগে। না বুঝে। তবে ত্রয়োদশ নামক এই হাস‍্যকর নির্বাচনে সত্যি অবুঝ নাবালকের পরিচয় পাওয়া গেলো জামায়াত এনসিপিসহ এগারো দলীয় নির্বাচনী জোটের। চিল্লাচিল্লি করে কথা বললে হুমকি দিয়ে কথা বললেই যে তাদের বুদ্ধিমত্তা ভালো আসলে এমনটি নয়।

আমার মতে জুলাই সনদকে প্রাধান্য দিতে গিয়ে এই নির্বাচন হওয়ার দরকার ছিলো। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে। এবং এই নির্বাচনের নাম দেয়ার দরকার ছিলো। জুলাই বিপ্লব জাতীয় সংসদ নির্বাচন। নতুবা প্রথম জাতীয় সংসদ নির্বাচন। তা কিন্তু হয়নি। অথচ আজকে সংসদ অধিবেশনে বিরোধী দল বলতেছে জুলাই সনদ বাস্তবায়নের কথা।

এখানে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়াকে কেন্দ্র করে বিরোধী দলের রয়েছে চরম বিরোধীতা। অন‍্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি তাদের মত করে রাষ্ট্রের সর্ব জায়গায় তাদের নিজস্ব লোক বসিয়ে দিচ্ছে, বাংলাদেশ ব‍্যাংক, ব‍্যাংক পাড়া আইন আদালত, সিটি প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাষ্ট্রীয় পদে।

Manual1 Ad Code

এদিকে জামায়াতের এগারো দলীয় জোট আন্দোলন করবে মর্মে হুমকি দিয়ে যাচ্ছে। তাহলে রাষ্ট্র গঠন রাষ্ট্র উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সেবা জনসেবা বা বেকারত্ব কমিয়ে আনার প্ল‍্যান যেমন নেই সরকারের তেমনি নেই বিরোধী দলের। এখানে সরকার দল বলছে সংবিধানের কথা বিরোধী দল জুলাই সনদের কথা। আসলে ঐ যে এলোমেলো নির্বাচনের আয়োজন করেছে কোনো এক তৃতীয় পক্ষ। তারা জানত নির্বাচন হলেও দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন হবে না। ওরা জানত বিএনপি আর জামায়াত ঝগড়ায় লিপ্ত থাকবে। আসলে ঐ তৃতীয় পক্ষের চিন্তা চেতনাই বাস্তবায়ন হলো।

Manual6 Ad Code

আগামী এক বছর বা দুই বছরের মধ‍্যে যদি জনগণের কল‍্যাণে তেমন কিছু না হয়। হুহু করে যদি পণ্যের দাম বাড়ানো হয়। আগামী ২০২৬ – ২০২৭ যদি ৯ লাখ কোটি টাকার বাজেট হয়। এখানে যদি আবার ৩০% ভ‍্যাট বাড়ানো হয়। আর সংসদে যদি জামায়াত জোটের এমপিরা গিয়ে মুর্খের মত আচরণ করতে শুরু করেন। যে কথা ঘরে বলা যায় সেই কথা যদি সংসদে উপস্থাপন করা হয়। আর সরকার দল বিএনপি যদি সেই সংবিধান সংবিধান জিকির করতে থাকে। তাহলে জনগণ কিন্তু ক্ষেপে গিয়ে অনেক বা মন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করতে পারে। আর সেই যে তৃতীয় পক্ষ তারা আবার বিএনপি জামায়াতের বাহিরে আরেকটি বিদ্রোহ গুষ্ঠি তৈরি করতে পারে।

তখন তড়িঘড়ি করে ২০২৯ সালের ভিতরেই আরেকটি জাতীয় নির্বাচন হতে পারে। নতুবা দেশে সেনা ক‍্যু হতে পারে। হতে পারে দীর্ঘ মেয়াদী মার্শাল” ল “জারি। নিষেধাজ্ঞা আসতে পারে বিএনপি এবং জামায়াতসহ বেশকিছু রাজনৈতিক দলের উপরে। তখন কিন্তু অনেকের আম ছালা দুই যেতে পারে। আর অন‍্য দিকে শ্লোগান উঠতে পারে শেখ হাসিনার আমলেই ভালো ছিলো। শ্লোগান উঠতে পারে ” আমরা সবাই হবো হাতিয়ার, সৈনিক মোরা হাসিনার। ” দাবি মোদের একটাই, শেখ হাসিনাকে ক্ষমতায় চাই।

Manual8 Ad Code

ইতিহাস মনে রাখতে হবে। লর্ড ক্লাইভকে সাড়ে সাত লাখ পাউন্ড দিবে বলে যখন মীরজাফর প্রতিশ্রুতি দিয়েছিল, তখনই মীরজাফরকে বাংলার নবাব করা হয়েছিল। কিন্তু উপযুক্ত অর্থ দিতে যখন মীরজাফর ব‍্যর্থ হয়েছিল। তখনই মীর কাশেমকে বাংলার নবাব করা হয়। তাই বলছি, খুব শিঘ্রই এমন ও হতে পারে, যারা এই মধ‍্যবর্তী নির্বাচনের আয়োজন করেছে, যেমন ধরুন ইউনূস গং নির্বাচন কমিশন, এবং প্রায় তিনশ এমপি তাদের সবার হতে পারে জেল জরিমানা। এমনকি ফাঁসি পর্যন্ত। নতুবা পালিয়ে থাকতে হতে পারে সারাজীবন। মনে রাখতে হবে আওয়ামী লীগ ভেবেছিল ২০৪১ সালের মধ‍্যে তাদের পতন হবে না, তাই আত্ম অহংকারে তারা নিজেরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায়। যার জন্য তাদের কিন্তু আজকে কঠিন সংকটে পরতে হয়েছে।

অথই নূরুল আমিন
রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code