শিরোনাম
মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারে ইভটিজিং জেরে শিক্ষার্থী মীম আক্তার এর আত্নহত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল পৌর শ্রমিক অধিকার পরিষদের কমিটি অনুমোদন

সত্যজিৎ দাস / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual3 Ad Code

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন শ্রীমঙ্গল পৌর কমিটির ২৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি এম সাইফুর রহমান রোডের অস্থায়ী কার্যালয়ে সোমবার (০১ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য অনুমোদন পেয়েছে। জেলা কমিটির সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ মখলিছুর রহমান যৌথভাবে কমিটি অনুমোদন ও স্বাক্ষর করেন।

নির্বাহী কমিটির ২৭ সদস্যরা হলেন; সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ ছায়েদ আলী,সাধারণ সম্পাদক মোঃ রাফি আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া,অর্থ সম্পাদক হৃদয় মিয়া,সহ-অর্থ সম্পাদক রাহাদ আহমদ,দপ্তর সম্পাদক সাগর মিয়া,সহ-দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আহমেদ ও নাঈম মিয়া,প্রচার সম্পাদক বাছির মিয়া, সহ-প্রচার সম্পাদক শিপন আহমদ,ক্রীড়া সম্পাদক সজল মিয়া,সহ-ক্রীড়া সম্পাদক জয় হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল করিম,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সন্তুষ দেব,মহিলা বিষয়ক সম্পাদক জয়গুন বিবি,সহ-মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা বেগম রেনা।

Manual2 Ad Code

কার্যকরী সদস্যবৃন্দ:মোঃ ইয়াছিন মিয়া,মোঃ অলিউর রহমান, মোঃ রাব্বি মিয়া,মোঃ আল-আমিন,মোঃ মঈন উদ্দিন, মোঃ হারুন মিয়া,আব্দুর রাকিব ও পলাশ দাশ।

সভাপতি মোঃ গিয়াস উদ্দিন পৌর কমিটিতে নব দায়িত্ব পেয়ে বলেন,“শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে এই কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাধারণ সম্পাদক মোঃ রাফি আহমেদ জানান,“শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য। মাঠপর্যায় থেকে শ্রমিকদের পাশে দাঁড়ানো হবে আমাদের অঙ্গীকার।”

Manual5 Ad Code

মহিলা বিষয়ক সম্পাদক জয়গুন বিবি বলেন,“নারী শ্রমিকদের নিরাপত্তা,মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আমরা কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করব। তারা যেন কাজের জায়গায় সম্মান ও সুযোগ পান-তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

জেলা সভাপতি খালেদ আহমদ পৌর কমিটির অনুমোদনকালে বলেন,“শ্রমিক শ্রেণিই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে। সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Manual8 Ad Code

“দুনিয়ার মজদুর এক হও”-এই স্লোগানকে ধারণ করে শ্রীমঙ্গল পৌর কমিটি শ্রমিকদের অধিকার আদায়, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায্য সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করবে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code