শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক আসলাম মোল্লা’র তাড়াইল পরিদর্শন ও মতবিনিময় সভা

সিলেট নিউজ ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

আল-মামুন খান, নিজস্ব সংবাদদাতা:

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক আসলাম মোল্লা'র তাড়াইল পরিদর্শন ও মতবিনিময় সভা

তারই অংশ হিসেবে তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি তাড়াইল উপজেলায় পরিদর্শনে আসেন। দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, ধর্মীয় সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী নেতা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক আসলাম মোল্লা'র তাড়াইল পরিদর্শন ও মতবিনিময় সভা

Manual7 Ad Code

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতিরিক্ত ও সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা পুলিশ অফিসার মোহাম্মদ সাব্বির রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমিন মো. হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. ইকরাম হোসেন এবং গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা তাড়াইল। এই উপজেলাটি হাওরাঞ্চলের শুরু। এই উপজেলার উন্নয়ন, সুশাসন, জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তিনি সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ব্যবসায়ীসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, এই মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

Manual6 Ad Code

সভায় বক্তারা তাড়াইল উপজেলার উন্নয়ন অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নদীভাঙন, যানজট, দুর্নীতি নিরসন ও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code