শিরোনাম
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে র‍্যালি এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

জাকির হোসেন / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

Manual4 Ad Code

বরিশালের বানারীপাড়ায় পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস।” প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিকরণ সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ ডিসেম্বর বুধবার সকালে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদার মধ্য দিয়ে দিবস উদযাপন করতে শুরুতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়জিদুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব পার্থ সারথী দেউরির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধা, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন, ইনক্লুসিভ আই হেলথ্ প্রোগ্রামের মনিটরিং অফিসার মিস জান্নাতুল ফেরদৌসি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জনাব আবু হানিফ, উপজেলা কো অডিনেটর তোফায়েল আহমেদ। এসব অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিকসহ বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ। দিবসটির মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি এবং সুযোগ বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করা। ইনক্লুসিভ আই হেলথ্ প্রজেক্ট (কোডেক)’র সহযোগিতায় এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (আগৈলঝাড়া)র আয়োজনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সকলের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও কল্যাণে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে।
জাকির হোসেন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
তাং ৩/১২/২৫ ইং

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code